বিনোদন

ক্যাটরিনার স্মৃতিচারণ করলেন অক্ষয়

  • 10:10 pm - November 05, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার

মেলবোর্ন, ৫ নভেম্বর- বলিউডের পর্দায় একসময় ঝড় তুলেছিল অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফের রসায়ন। তারা একসঙ্গে স্ক্রিনে এলেই যেন তৈরি হতো জাদু, মুগ্ধ হতো দর্শক। ‘নমস্তে লন্ডন’ থেকে ‘সিং ইজ কিং’ প্রতিটি ছবিতেই ছড়িয়ে পড়েছিল তাদের অনন্য কেমিস্ট্রি। বর্তমানে সেই জুটির পর্দায় দেখা না মিললেও, বন্ধুত্বের বন্ধন আজও অটুট। সময়ের স্রোত বয়ে গেলেও ক্যাটরিনাকে ভুলতে পারেননি অক্ষয় কুমার।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার এক ভিডিওতে এমনভাবেই ক্যাটরিনার স্মৃতিচারণ করেছেন অক্ষয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৭ সালের চলচ্চিত্র ওয়েলকামের ‘এক উঁচা লম্বা কদ’ গানটি তুমুল সাড়া ফেলেছিল, যা এত বছর পরেও ভক্তদের কাছে সেই গানের আবেদনের জোয়ারে ভাটা পড়েনি। এই গানটি অক্ষয়ের পরবর্তী ছবি, ওয়েলকাম টু দ্য জঙ্গলের জন্য পুনরায় তৈরি করা হয়েছে বলেই ধারণা।

কারণ অভিনেতা নতুন সংস্করণের একটি ছোট প্রোমো শেয়ার করেছেন, সেখানে আক্কির দেখা মিলল দিশা পাটানির সঙ্গে। রেড হট লুক দিশা, পাশে কাউবয় লুকে ধরা দিলেন অক্ষয়। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। শেষে অক্ষয় বলে ওঠেন, ‘আমরা তোমাকে মিস করছি, ক্যাটরিনা।’

ক্যাপশনে অক্ষয় লেখেন, ‘আমাদের হৃদয় থেকে আপনার হৃদয় পর্যন্ত। কী একটি থ্রোব্যাক, ১৮ বছর এবং এখনো সর্বকালের ফেভারিট। এত নস্টালজিয়া, সুন্দর। দিশা এবং আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। আমাদের রানী ক্যাটরিনাকে কখনো ভুলবো না।’

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au