সর্বশেষ

ফরিদপুরে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • 8:08 pm - November 08, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
যুবলীগ নেতা ও ইউপি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ নভেম্বর- ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যুবলীগ নেতা ও ইউপি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ছাগলদী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিজানুর রহমান নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং কোদালিয়া শহিদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন, মিজানুর রহমানের বিরুদ্ধে ভাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলায় ভাঙ্গা থানার পুলিশ এবং নগরকান্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা ভাঙ্গা থানা গ্রহণ করবে।

মামলাটি ২০২৪ সালের ১০ নভেম্বর রাতে বোমা হামলার অভিযোগে দায়ের করা হয়। মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান করে ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৪০ জনকে আসামি করা হয়। বাদী ছিলেন ভাঙ্গা পৌরসভা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক ও বর্তমানে উপজেলা সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আজ শনিবার মিজানুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। প্রয়োজনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au