বাংলাদেশ

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না – অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

  • 5:19 am - November 09, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ নভেম্বর- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, “আপনারা কোনো নির্বাচিত সরকার নন- এটা সর্বদা মনে রাখবেন। জনগণের ভোটে নির্বাচিত না হয়েও জনগণের ওপর চাপ সৃষ্টি করা কিংবা রাজনৈতিক দলগুলোর ওপর আদেশ চাপিয়ে দেওয়া আপনাদের কাজ নয়। এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না।”

শনিবার (৮ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন বলেন, “অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হলো একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করা। কিন্তু আমরা দেখছি, সরকার নিজের অবস্থানকে শক্তিশালী করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করছে। জনগণের ওপর রোষানল তৈরি করে ক্ষমতার প্রদর্শন করছে , যা গ্রহণযোগ্য নয়।”

তিনি অভিযোগ করেন, “রাজনীতির মাঠে এখন সংলাপের নামে এক ধরনের চাপ প্রয়োগ চলছে। একদিকে সংলাপের আহ্বান জানানো হচ্ছে, অন্যদিকে আবার রেফারির ভূমিকায় থেকে নিজেরাই গোল দিচ্ছেন। এতে রাজনৈতিক আস্থার পরিবেশ ধ্বংস হচ্ছে।”

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই  কিন্তু তার জন্য দরকার নিরপেক্ষতা ও সংযম। যদি আপনারা একতরফাভাবে সিদ্ধান্ত নিতে থাকেন, তাহলে জনগণই রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলবে।”

তিনি সতর্ক করে বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করলে এর পরিণতি সুখকর হবে না। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতির মাধ্যমেই করতে হবে, শক্তি প্রদর্শনের মাধ্যমে নয়।”

সালাহউদ্দিন আহমেদ সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায়। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।”

তিনি আরও দাবি করেন, “বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উচিত হবে সকল রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া তৈরি করা। অন্যথায় ইতিহাস তাদের ক্ষমার চোখে দেখবে না।

এই শাখার আরও খবর

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au