বাংলাদেশ

অপরাধজগতের দ্বন্দ্বে মামুন খুন, দুই লাখ টাকার বিনিময়ে গুলি করেছেন দুজন: পুলিশ

  • 10:08 pm - November 12, 2025
  • পঠিত হয়েছে:২৩৯ বার
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আজ বুধবার সংবাদ সম্মেলন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ নভেম্বর- ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আজ বুধবার সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের কারণে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফের হেফাজতে থাকা মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর মামুন পুনরায় অপরাধ জগতের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছিলেন। হত্যায় ফারুক ও রবিন অংশ নেন, যারা অপরাধী রনির নির্দেশে এবং দুই লাখ টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করেন।

শফিকুল ইসলাম জানান, মামুন হত্যার ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে শুটাররা হলেন ফারুক ও রবিন। বাকি তিনজন হলেন শামীম, রুবেল ও ইউসুফ। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল, অস্ত্র, অব্যবহৃত গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই টাকা রনি ফারুক ও রবিনকে পারিশ্রমিক হিসেবে প্রদান করেছিলেন।

ডিবি প্রধান আরও জানান, গতকাল রাতে ফারুক, রবিন, শামীম ও রুবেলকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। হত্যার পর তারা ঢাকা থেকে সিলেট হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তবে সীমান্ত পার হতে না পেরে তারা সাতক্ষীরা হয়ে সীমান্ত পার করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পুলিশ সিলেট থেকে নরসিংদীতে তাদের গ্রেপ্তার করে।

হত্যার পর ফারুক ও রবিন তাঁদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহৃত গুলি রনির নির্দেশে রুবেলের হেফাজতে রাখেন। রুবেল গাড়ি ভাড়া ব্যবসার সঙ্গে যুক্ত। পরে রুবেল অস্ত্র ও গুলি ইউসুফের হেফাজতে দেন। রুবেলকে গ্রেপ্তারের পর পুলিশ রাজধানীর রায়ারবাজারে অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করে। ইউসুফ একজন দরজি। তাঁর বাড়ির মেঝে থেকে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ডিবির প্রধান আরও জানান, একসময়ের আন্ডারওয়ার্ল্ডের আলোচিত জুটি ইমন-মামুনের দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। কিছুদিন ধরে রনি একাধিকবার মামুনকে হত্যার পরিকল্পনা করেন। ফারুকের সহযোগিতায় পূর্বের চেষ্টা ব্যর্থ হলেও, রনি শীর্ষ সন্ত্রাসী সানজামুল ইসলাম ইমনের ঘনিষ্ঠ। শেষবারের মতো মামুনকে হত্যা করার জন্য ৯ নভেম্বরের দিনটি বেছে নেওয়া হয়।

হত্যার বর্ণনা দিতে গিয়ে শফিকুল ইসলাম বলেন, পরিকল্পনা অনুযায়ী, ৯ নভেম্বর সন্ধ্যার দিকে রনি তাঁর বাসে রবিনকে ডেকে নেন। রনি জানান, ফারুক, সুমন, কামালসহ আরও কয়েকজন মামুনকে হত্যা করবে এবং রবিনকে সেখানে থাকতে বলেন। রনি হত্যার জন্য টাকা দেওয়ার প্রস্তাব দেন। রবিন রাজি হন। ঘটনার দিন সকালে রনি ফোন করে সবাইকে আদালত এলাকায় যেতে বলেন। রবিন ও শামীম মোটরসাইকেলে আদালত এলাকায় পৌঁছে হত্যায় অংশ নেন। মূল পরিকল্পনা অনুযায়ী সুমন ও ফারুক গুলি করার কথা থাকলেও শেষ মুহূর্তে ফারুক ও রবিন গুলি করেন।

হত্যার পর মামুনের গতিবিধি অনুসরণ করে ফারুক ও রবিনকে কামাল খবর দেন। সংকেত পেয়ে তারা গুলি ছুড়ে মামুনের মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর তারা রায়ারবাজারে যায় এবং রনির নির্দেশে অস্ত্র ও গুলি ইউসুফের কাছে রাখা হয়। পরে রনির নির্দেশে ফারুক ও সুমন দুই লাখ টাকা ভাগাভাগি করে নেন, এক লাখ করে করে।

এই হত্যাকাণ্ডে পুলিশ দ্রুত তদন্ত চালাচ্ছে এবং অপরাধী রনিসহ সকল সংশ্লিষ্ট ব্যক্তির খোঁজ করছে।

এই শাখার আরও খবর

ফ্রান্সে জেন-জি আন্দোলন, শিক্ষা সংকটে রাজপথে শিক্ষার্থীরা

বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভের পর এবার ফ্রান্সেও ছড়িয়ে পড়েছে তথাকথিত ‘জেন-জি আন্দোলন’। দেশটির উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষক ও সহায়ক কর্মীর সংকট, জরাজীর্ণ…

গোপালগঞ্জে পথসভা করতে জামায়াতের কেন এত ভয়?

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ গোপালগঞ্জের ওপর দিয়ে যাবে। তবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় কোনো পথসভা করবে না জোটটি। গোপালগঞ্জ…

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের…

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে মাগরিবের…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au