বিনোদন

তীব্র সমালোচনার মুখে এ আর রহমান

  • 8:43 pm - November 14, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার

মেলবোর্ন, ১৪ নভেম্বর- অস্কারজয়ী সুরকার এ আর রহমান বরাবরই তার নীতিগত অবস্থানের জন্য প্রশংসিত। অতীতে ‘মি টু’-তে অভিযুক্ত শিল্পীদের সঙ্গে কাজ করা থেকেও বিরত থেকেছেন তিনি। কিন্তু এবার নারী নির্যাতন ও ‘পকসো’ ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফার শাইক জানি বাশারের সঙ্গে নতুন একটি সিনেমার গানে কাজ করতে গিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে জানি বাশারের সঙ্গে এ আর রহমানের একটি ছবি ছড়িয়ে পড়ার পরই শুরু হয় এই নিন্দার ঝড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী জাহ্নবী কাপুর ও অভিনেতা রামচরণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেদ্দি’-এর ‘চিকিরি চিকিরি’ গানের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান। আর এই গানটিরই নৃত্য পরিচালনার (কোরিওগ্রাফি) দায়িত্বে আছেন সেই বিতর্কিত কোরিগ্রাফার জানি বাশার।

কোরিওগ্রাফার জানি বাশার নিজেই এ আর রহমানের সঙ্গে ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, তার গান শুনেই বড় হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এ এক পরম প্রাপ্তি আমার জীবনের।

কিন্তু জানি বাশারের এই পোস্ট প্রকাশ্যে আসতেই উল্টো ফল হয়। ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভক্ত ও সমালোচকরা এ আর রহমানকে একহাত নিচ্ছেন।

অনেকেই বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যে রহমান অতীতে ‘মি টু’-তে অভিযুক্ত অভিনেতাদের সঙ্গে কাজ করা থেকে নিজেকে বিরত রেখেছিলেন, তিনি নারী নির্যাতন ও ‘পকসো’ (শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা আইন) ধারায় অভিযুক্ত একজন কোরিওগ্রাফারের সঙ্গে কীভাবে কাজ করতে পারলেন? তার সেই বিচক্ষণতা ও নৈতিক অবস্থান কোথায় গেল?

নেটিজেনদের এই তীব্র ক্ষোভের মূল কারণ হলো কোরিওগ্রাফার জানি বাশারের কলঙ্কিত অতীত। ২০২৪ সালের সেপ্টেম্বরে গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে জানি বাশারকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয় এবং নাবালিকার জড়িত থাকায় বিষয়টি পকসো আইনের আওতাতেও আনা হয়। এমন গুরুতর অভিযুক্তের সঙ্গে অস্কারজয়ী সুরকারের কাজ করাকে সহজভাবে মেনে নিতে পারছেন না কেউই।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au