বিনোদন

না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল

  • 8:49 pm - November 14, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
মেলবোর্ন, ১৪ নভেম্বর- দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল। অবশেষে আজ শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। অভিনেত্রীর প্রয়াণে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া।

ভারতীয় গণমাধ্যম বলছে, অভিনেত্রীর পরিবারের তরফে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের এই শোকবিহ্বল পরিস্থিতিতে অভিনেত্রীর পরিবারের তরফে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

কামিনী কৌশল ভারতীয় বিনোদন দুনিয়ায় প্রবীণতম অভিনেত্রী। সাত দশকের ক্যারিয়ারে তিনি কাজ করেছেন ৯০টিরও বেশি ছবিতে।

‘নীচা নগর’ ছবির হাত ধরেই ফিল্মি দুনিয়ায় তার পথচলা শুরু। এই ছবি ১৯৪৬ সালের কান চলচ্চিত্র উৎসবে জিতেছিল পামে ডি’ওর সম্মান জিতেছিল। এরপর ‘শহিদ’, ‘নদীয়া কে পার’, ‘দো ভাই’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘পারস’, ‘ঝাঁঝর’, ‘আব্রু’র মতো ছবিতে দেখা গেছে তাকে।কামিনী ছিলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম ছবি ‘শহিদ’র নায়িকা।

বিরাজ বহু (১৯৫৪) ছবিতে তার অভিনয় ছিল অনবদ্য, ১৯৫৬ সালে ছবিটির জন্য সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন কামিনী। তিনি মনোজ কুমারের অনেক ছবিতে যেমন— শহীদ, উপকার এবং পূরব অর পশ্চিমে তার প্রভাবশালী চরিত্রের জন্যও পরিচিত ছিলেন। মূলধারার চলচ্চিত্রের অংশ হিসেবেও কাজ করে গেছেন। চেন্নাই এক্সপ্রেস (২০১৩) এবং কবির সিং (২০১৯)-এর মতো বড় বড় বাণিজ্যিক সাফল্যে অভিনয় করেছেন তিনি। কবির সিং ছবিতে তার অভিনয় তাকে সেরা পার্শ্ব-অভিনেত্রীর জন্য স্ক্রিন অ্যাওয়ার্ড এবং ফিল্মফেয়ার মনোনয়ন এনে দিয়েছে।

২০১৫ সালে তিনি ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডেও ভূষিত হন।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। টেলিভিশনে তার ‘চাঁদ সিতারে’ হয়ে উঠেছিল একটি আইকনিক শো। কামিনীকে সর্বশেষ দেখা গেছে আমির খান এবং কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিতে, যা ২০২২ সালে মুক্তি পায়। এটিই ছিল তার অভিনীত শেষ সিনেমা।

সূত্র : এনডিটিভি

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au