বিনোদন

চলে গেলেন ‘টেস্ট অব চেরি’র অভিনেতা হোমায়ুন এরশাদি

  • 8:52 pm - November 14, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
মেলবোর্ন, ১৪ নভেম্বর- ‘টেস্ট অব চেরি’ সিনেমায় বাদী চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা হোমায়ুন এরশাদি মারা গেছেন। ৭৮ বছর বয়সী এ অভিনেতা দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার (১১ নভেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘টেস্ট অব চেরি’খ্যাত এই তারকা।

১৯৪৭ সালের ২৬ মার্চ ইরানের ইস্পাহানে জন্মগ্রহণ করেন এরশাদি। ইতালির ভেনিসে স্থাপত্য নিয়ে পড়াশোনা করেন। ইরানে ফিরে পেশাদার স্থপতি হিসেবে কাজ করতে থাকেন। ১৯৭৯ সালে পরিবার নিয়ে কানাডার ভ্যাঙ্কুভারে পাড়ি জমান। সেখানে একটি স্থাপত্য প্রতিষ্ঠানে প্রায় এক দশকের বেশি সময় কাজ করেছেন। পরে ইরানে ফেরেন তিনি।

১৯৯৭ সালে ইরানি নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির ‘টেস্ট অব চেরি’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এরশাদির। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেন তিনি।

কাকতালীয়ভাবে সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পান এরশাদি। যানজটের মধ্যে তেহরানের রাস্তায় গাড়িতে বসেছিলেন তিনি। তাকে দেখে এগিয়ে গিয়ে আব্বাস কিয়ারোস্তামি বলেন, আমি একটা সিনেমা বানাতে চাই, আপনি অভিনয় করবেন?

১৯৯৭ সালে মুক্তি পায় ‘টেস্ট অব চেরি’ সিনেমা। এটি এরশাদিকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। সিনেমাটিতে দেখা যায়, বাদি চরিত্রটি আত্মহত্যা করার পরিকল্পনা করেছে। তার ইচ্ছা, তাকে যেন একটি চেরিগাছের নিচে সমাহিত করা হয়। তাকে সমাহিত করবেন—এমন মানুষকে খুঁজতে থাকেন তিনি।

১৯৯৭ সালে কানে ‘টেস্ট অব চেরি’ স্বর্ণপাম জিতেছিল। আব্বাস কিয়ারোস্তামি বরাবরই অপেশাদার অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করেন। ফলে তার সিনেমার বেশির ভাগ শিল্পীকে অভিনয়ে নিয়মিত দেখা যায় না। তবে এরশাদি নিয়মিত কাজ করেছেন। এরশাদি অভিনীত ‘কাইট রানার’ সিনেমা ২০০৭ সালে মুক্তি পায়।

মার্ক ফরস্টার নির্মিত এই সিনেমা এরশাদিকে বিশ্বব্যাপী আরও খ্যাতি এনে দেয়। তিন দশকের ক্যারিয়ারে ৯০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন এই তারকা।

সূত্র: তেহরান টাইমস

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au