বিনোদন

চতুর্থ বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা

  • 5:55 am - November 16, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার

মেলবোর্ন ১৬ নভেম্বর- চতুর্থ বিবাহবার্ষিকীতে জীবনে এসেছে সবচেয়ে আনন্দের মুহূর্ত। বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখার পরিবারে এসেছে কন্যাসন্তান। শনিবার (১৫ নভেম্বর) সকালে ইনস্টাগ্রাম পোস্টে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তারা।

রাজকুমার-পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রাম পোস্টে তারা লেখেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীতে সৃষ্টিকর্তার সেরা আশীর্বাদ।’

ভাল খবরে ভক্তদের আনন্দ ভাগাভাগি করতে ইনস্টাগ্রামে যৌথ পোস্ট দিয়েছেন রাজকুমার ও পত্রলেখা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তবে চিকিৎসক ও পরিবারের সদস্যদের মতে, নবজাতককে নিয়ে বাড়ি ফেরা কিছুদিন সময় লাগতে পারে।

উল্লেখযোগ্য, প্রায় এক দশক আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের মাধ্যমে রাজকুমার ও পত্রলেখার প্রথম দেখা হয়। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব। ২০১৪ সালে তারা প্রেমের বিষয়টি প্রকাশ করেন; সেই সময় তারা একসঙ্গে ‘সিটিলাইটস’ সিনেমায় কাজ করছিলেন। দীর্ঘ বন্ধুত্বের পর ২০২১ সালের নভেম্বর মাসে তারা একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন।

 

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au