বিনোদন

অল্পের জন্য বেঁচে ফিরলেন বিবেক

  • 6:04 pm - November 16, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

মেলবোর্ন, ১৬ নভেম্বর- ভারতের রাজস্থানে শুটিং চলাকালেই হঠাৎ যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে যেতে পারত এক ভয়াবহ দুর্ঘটনা। তবে ভাগ্যের জোরে ও তৎপরতার কারণে অল্পের জন্য বেঁচে ফিরেছেন এই অভিনেতা, আর সেটিই এখন বিনোদন দুনিয়ায় তৈরি করেছে তীব্র চাঞ্চল্য।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০২ সালে বিকানের থেকে জয়সালমের যাওয়ার পথে মাঝরাতে এই দুর্ঘটনা ঘটে।

বিবেক জানান, ভালো রাস্তার কারণে গাড়ির চালক গতি বাড়িয়ে দেন। তিনি বারবার নিষেধ করলেও চালক কথা শোনেননি। কিছুক্ষণ পরই বিকট শব্দে গাড়ি থেমে যায়। চোখ খুলে দেখেন, ওপর থেকে একটি লোহার রড ভেঙে তার পাশ দিয়ে ঢুকে পড়েছে। তবে তার গায়ে কোনো চোট লাগেনি।

বিবেক বলেন, ওই রডটি সামনে থাকা ইটবোঝাই একটি গাড়ি থেকে বেরিয়ে এসেছিল। মাত্র কয়েক ইঞ্চি এদিক-ওদিক হলেই রডটি তার বুকে ঢুকে যেতে পারত। ওই ঘটনার পর থেকে আর কখনো রাতে দূরপাল্লার ভ্রমণে যান না তিনি।

উল্লেখ্য, বলিউডে ‘সাথিয়া’, ‘কোম্পানি’সহ বেশ কিছু সফল চলচ্চিত্রে অভিনয় করলেও নানা কারণে এক সময় ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন বিবেক। তবে এ ঘটনাটি তার কর্মজীবনের শুরুতে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au