বিনোদন

গুঞ্জনে আলোচনায় পুলিশি নজরে নোরা ফাতেহি

  • 6:09 pm - November 16, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার

মেলবোর্ন, ১৬ নভেম্বর- মাদক সেবন এবং গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র থাকার গুঞ্জনে আলোচনায় উঠে এলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। যদিও নোরা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন, তবুও সূত্রের দাবি—ঘটনাটির ওপর নজর রাখছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একজন মাদক পাচারকারী সেলিম ডোলার ছেলে তাহের ডোলা দাবি করেছেন, দাউদ ইব্রাহিম আয়োজিত এক মাদক পার্টিতে নাকি উপস্থিত ছিলেন নোরা। অভিযোগটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী।

নিজের সামাজিকমাধ্যমে নোরা লিখেছেন, তিনি কোনো ধরনের পার্টিতে যান না এবং পুরো সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন। নোরার ভাষায়, ‘আমি সারাদিন কাজ করি। আমার ব্যক্তিগত জীবন বলেও কিছু নেই। ছুটির দিনে হয় বাসায় থাকি, নয়তো দুবাইয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। নিজের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করছি, তাই এসব অভিযোগ ভিত্তিহীন।’

অভিযোগকারীদের বিরুদ্ধে সতর্ক করে তিনি আরও বলেন, ‘যারা আমার নাম ব্যবহার করছেন, তাদের অনুরোধ— এটা বন্ধ করুন। না হলে এর পরিণাম ভালো হবে না। এবার আর চুপ করে থাকব না।

শুধু নোরা নন, একই অভিযোগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলিশাহ পারকারসহ আরও অনেকের নাম উঠে এসেছে।

তবে জানা যায়, মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ শিগগির সংশ্লিষ্ট শিল্পীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au