বাংলাদেশ

খুনের মামলায় আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যার অভিযোগ

  • 1:47 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
মোক্তার হোসেন/।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ নভেম্বর- রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের অভিযুক্ত হিসেবে বৃহস্পতিবার আটক করা হয়েছিল মোক্তার হোসেনকে। পরদিন শুক্রবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের ছেলে ও স্ত্রী অভিযোগ করেছেন, পল্লবী থানার কনফারেন্স রুম থেকে ডিবি কার্যালয় পর্যন্ত একাধিক স্থানে তাকে নির্যাতন করা হয়েছে। পুলিশের দাবি, মোক্তার পালানোর চেষ্টা করলে জনতা তাকে মারধর করে এবং পরে অসুস্থ হয়ে তিনি মারা যান।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় মোক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে মর্গে কড়া নিরাপত্তায় তার সুরতহাল তৈরি হয়। স্বজনরা প্রক্রিয়ায় সহযোগিতা করতে অস্বীকৃতি জানান।

মোক্তারের ছেলে মৃদুল সাংবাদিকদের বলেন, আটকের সময় বাবাকে চায়ের দোকান থেকে তুলে গাড়িতে তোলা হয় এবং প্রথমেই পল্লবী থানার কনফারেন্স রুমে নির্যাতন করা হয়। এরপর ডিবি কার্যালয়ে নেওয়া হলে সেখানেও তাকে মারধর করা হয়। মৃদুল দাবি করেন, ডিবি সদস্যরা তার বাবার হাত-পা বেঁধে ঝুলিয়ে রেখেছিলেন এবং গুরুতর নির্যাতন চালান। তিনি আরও বলেন, তাকে নিজেকেও আটক রেখে বাবার কান্না ও আর্তচিৎকার শুনতে হয়েছে।

মোক্তার হোসেনের ছেলে মৃদুল ।ছবিঃ সংগৃহীত

মোক্তারের স্ত্রী মুক্তা শিকদার অভিযোগ করেন, তার স্বামী কখনো পালাতে যাননি। রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি জানান, ডিবির পরিচয়ে তাকে বাসা থেকে ডেকে এনে সরাসরি ঢাকা মেডিকেল মর্গে নেওয়া হয়।

অন্যদিকে ডিবি পুলিশের পক্ষ থেকে দুপুরে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবীতে গোলাম কিবরিয়া হত্যার তদন্তে গ্রেপ্তার হওয়া তিনজনের তথ্যের ভিত্তিতে মোক্তারের নাম আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবির টিম তাকে আটক করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাকে ধরে মারধর করে। পরে ডিবি কার্যালয়ে নেওয়ার পর রাতেই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে আবার ডিবি কার্যালয়ে ফেরত আনা হয়। শুক্রবার সকালে ডাকাডাকি করেও সাড়া না পেলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে মোক্তারের ছেলে ও স্ত্রী ডিবির বিবৃতি মানতে নারাজ। তারা বলছেন, আটক অবস্থায় নির্যাতনেই তার মৃত্যু হয়েছে এবং পুরো ঘটনাটি আড়াল করতে নতুন বর্ণনা সাজানো হচ্ছে।

হেফাজতে মৃত্যু ও নির্যাতনের অভিযোগ নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। ময়নাতদন্তের ফল হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au