বিনোদন

অর্থকষ্টে থাকা কার্তিক এখন বাড়ির মালিক

  • 3:41 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার

মেলবোর্ন, ২৩ নভেম্বর- নিজের চেষ্টায় বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন কার্তিক আরিয়ান। খ্যাতির সঙ্গে এখন বেশ অর্থবিত্ত তার। তবে শুরুটা মোটেও মসৃণ ছিল না অভিনেতার। একটা সময় ছিল যখন মাস শেষে বাড়ি ভাড়া দেওয়াই ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ।

মুম্বাই শহরে পা রাখার পর ভয়াবহ অর্থকষ্টে দিন কেটেছে কার্তিকের। যে ভাড়া বাসায় থাকতেন, টাকার অভাবে সেখান থেকেও উচ্ছেদ হওয়ার ভয়ে তটস্থ থাকতেন তিনি। ভাগ্যের কী নির্মম পরিহাস, আজ সেই পুরো বাড়িটির মালিক তিনি নিজেই।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কার্তিক সেই কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আমি এমন একটি ফ্ল্যাটে থাকতাম, যেখানে একাই লড়ছিলাম নিজের অস্তিত্বের জন্য। হাতে টাকা ছিল না, সিনেমাগুলোও ফ্লপ হচ্ছিল।

তিনি আরও বলেন, তখন সবে ‘প্যায়ার কা পঞ্চনামা’ মুক্তি পেয়েছে, কিন্তু আমার ক্যারিয়ারে তার প্রভাব পড়েনি। এরপর ‘আকাশ বাণী’, ‘কাঞ্চি’, এমনকি ‘গেস্ট অব লন্ডন’—সবই মুখ থুবড়ে পড়ে। দর্শক জানতও না যে এই সিনেমাগুলো কবে এসেছে আর কবে গেছে।

তার কথায়, বাড়ি ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না। সব সময় ভয় হতো, এই বুঝি মাথার ওপরের ছাদটা হারাই! ভেবেছিলাম খরচ কমাতে একজন রুমমেট রাখব। ভাড়া ছিল মাত্র ২ হাজার টাকা, যা পরে বেড়ে ৪ হাজার হয়েছিল। ঠিক সেই চরম দুঃসময়েই ভাগ্য বদলায় ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমার মাধ্যমে।

সবচেয়ে গর্বের বিষয় হলো, যে বাড়িটির ভাড়া দিতে না পেরে তিনি দিশেহারা ছিলেন, আজ সেই বাড়ির মালিক কার্তিক। ছেলের এই সাফল্যে গর্বিত তার মা।

প্রসঙ্গত, শনিবার (২২ নভেম্বর) ৩৫ বছরে পা রাখলেন এই অভিনেতা। কোনো ‘গডফাদার’ ছাড়া বলিউডে জায়গা করে নেওয়া চাট্টিখানি কথা নয়। সেই দুঃসাধ্যই সাধন করেছেন কার্তিক।

মুক্তির অপেক্ষায় রয়েছে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিটি। এতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। ছবিটি আগামী ২৫ ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au