বিনোদন

১৩৫ কোটির দ্য ফ্যামিলি ম্যানে মনোজসহ কে কত নিলেন?

  • 8:20 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার

মেলবোর্ন, ২৩ নভেম্বর-  তৃতীয় মৌসুম মুক্তির আগেই ফের আলোচনায় উঠে এসেছে ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’। রাজ অ্যান্ড ডিকে পরিচালিত নতুন সিজনটি নাকি আগের দুই মৌসুমের চেয়ে অনেক বড় পরিসরে নির্মিত হয়েছে—আর সেই সঙ্গে বেড়েছে বাজেট ও শিল্পীদের পারিশ্রমিক।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ নাইন লাইভ জানিয়েছে, ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর মোট অনুমানিত বাজেট প্রায় ১৩৫ কোটি রুপি। গল্প এবার আরও বিস্তৃত—উত্তর–পূর্ব ভারতের জটিল রাজনৈতিক প্রেক্ষাপট, সীমান্ত–নিরাপত্তা, আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তি এবং বৃহৎ পরিসরের অ্যাকশনে ভরপুর পুরো মৌসুম। ফলে লোকেশন, ভিএফএক্স এবং স্টান্ট—সব ক্ষেত্রেই ব্যয় বেড়েছে।

অর্থনৈতিক দৈনিক দ্য ইকোনমিক টাইমস শিল্পীদের সম্ভাব্য পারিশ্রমিকও জানিয়েছে—

মনোজ বাজপেয়ী (শ্রীকান্ত তিওয়ারি): ২০–২২.৫ কোটি রুপি

জাইদীপ আহলাওয়াট: ৯ কোটি রুপি

নিমরাত কৌর: ৮–৯ কোটি রুপি

দর্শন কুমার (মেজর সামীর): ৭–৮ কোটি রুপি

প্রিয়ামণি (সুচিত্রা): প্রায় ৭ কোটি রুপি

শারিব হাশমি (জেকে তালপাড়ে): ৫ কোটি রুপি

আশলেষা ঠাকুর (ধৃতি): ২–৪ কোটি রুপি

বেদান্ত সিনহা (অথর্ব): ১–২ কোটি রুপি

সীমা বিস্বাস ও বিপিন শর্মা: ১–২ কোটি রুপি

যদিও বাজেট ও পারিশ্রমিক নিয়ে অ্যামাজন প্রাইম ভিডিও বা প্রোডাকশন হাউস আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, ভারতীয় গণমাধ্যমগুলো বলছে—তাদের তথ্য প্রোডাকশনের ঘনিষ্ঠ সূত্র থেকেই পাওয়া।

রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে পরিচালিত এই সিরিজ প্রথম দুই মৌসুমেই মধ্যবিত্ত জীবনের সংকট, সন্ত্রাসবিরোধী অভিযান ও ব্যক্তিগত দ্বন্দ্বকে হাস্যরস, আবেগ ও থ্রিলারে বুনে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। ভারতীয় মিডিয়ার দাবি—নতুন সিজনেও সেই স্বাদ বজায় থাকবে, তবে এবার হুমকির ধরন আরও ভয়ংকর এবং গল্পের রাজনৈতিক বাস্তবতাও আরও জটিল।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au