বিনোদন

শাহরুখ, থালাপাতি, আল্লুদের পিছনে ফেলে শীর্ষে প্রভাস

  • 3:33 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার

মেলবোর্ন, ২৫ নভেম্বর- দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় নাম প্রভাস। অভিনয়ের জন্য বছরের পর বছর চরিত্রে ডুবে থাকা প্রভাস—নিজের জীবন, এমনকি বিয়ের সিদ্ধান্তও একপাশে সরিয়ে রেখেছিলেন। আর সেই একাগ্রতার ফসলেই এবার তিনি হলেন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওরম্যাক্স মিডিয়ার অক্টোবর জরিপে কিং শাহরুখ খান, থালাপাতি বিজয়, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর এর মতো তারকাদের পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন এই তেলেগু আইকন। তিনি যেন আবারও প্রমাণ করলেন, ‘বাহুবলি’ শুধু এক সিনেমা নয়—এটা তার নামেরই আরেক পরিচয়।

ওরম্যাক্স মিডিয়া নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে জানিয়েছে, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার তালিকায় সবার উপরে রয়েছেন প্রভাস। এ তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছেন থালাপাতি বিজয়, আল্লু অর্জুন।

দশজনের এই তালিকার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন—শাহরুখ খান, অজিত কুমার, জুনিয়র এনটিআর। সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন মহেশ বাবু, রাম চরণ, পবন কল্যাণ, সালমান খান।

২০০২ সালে ‘ঈশ্বর’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রভাস। এরপর বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। গত বছরের ২৭ জুন মুক্তি পায় এটি। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলে অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

ইতোমধ্যে ‘রাজা সাব’ সিনেমার শুটিং শেষ করেছেন প্রভাস। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনান, নিধি আগরওয়ালের মতো তারকারা। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী বছরের ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au