বিনোদন

অপ্রত্যাশিত কারণে আলোচনায় এলেন রণবীর

  • 4:47 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার

মেলবোর্ন, ২৫ নভেম্বর- বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন রণবীর কাপুর। ব্লকবাস্টার সিনেমা, বিপুল ভক্তসংখ্যা এবং শক্তিশালী পারিবারিক ঐতিহ্যের কারণে তাকে তার প্রজন্মের সবচেয়ে প্রতিভাশালী ও আকর্ষণীয় তারকাদের একজন হিসেবে দেখা হয়। রকস্টার, বারফি এবং সঞ্জু-র মতো ছবিতে তার অভিনয় তাকে ব্যাপক সম্মান এনে দিয়েছে। রণবীরের সোশ্যাল হ্যান্ডেল ফলোয়ারও অত্যন্ত শক্তিশালী—তার ব্যক্তিগত বা পেশাগত জীবনের যে কোনো আপডেট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ কারণেই ছোট ছোট ঘটনাও বড় মনোযোগ পায়। এবার, এক অপ্রত্যাশিত কারণে আলোচনায় এলেন রণবীর।

সম্প্রতি নেটফ্লিক্সের ‘ডাইনিং উইথ কাপুরস’ শো-এর একটি ক্লিপে দেখা গেছে, পারিবারিক ডিনারে ফিশ কারি, মাটন এবং পায়ার মতো নন-ভেজ খাবার পরিবেশন করা হচ্ছে। টেবিলে বসে থাকতে দেখা যায় রণবীরকে। এরপর ভক্তরা প্রশ্ন তুলতে শুরু করেন তার আগের মন্তব্য নিয়ে, নিতেশ তিওয়ারির আসন্ন ‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয়ের জন্য তিনি নাকি নিরামিষভোজী হয়েছিলেন। যদিও ভিডিওতে তাকে সেই খাবার খেতে দেখা যায় না; কিন্তু দর্শকরা তার অতীত দাবি এবং নতুন ভিডিওর মধ্যে অসংগতি খুঁজে পেতে শুরু করেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা রণবীরের পিআর টিমকে সমালোচনা করেন। তারা নাকি এমন ধারণা ছড়িয়েছে যে, তিনি মাংস, অ্যালকোহল এবং ধূমপান ছেড়ে সাত্ত্বিক জীবনধারা গ্রহণ করেছেন। কেউ কেউ রণবীরের পুরোনো এক সাক্ষাৎকারও সামনে আনেন, যেখানে তিনি বলেছিলেন, তিনি ‘বিগ বিফ গাই।‘

সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত জানান, তিনি কী খাবার খান, তা নিয়ে তারা বিচার করবেন না, তবে বিভ্রান্তিকর পিআর ন্যারেটিভ তাদের পছন্দ নয়।

এর আগে এক সাক্ষাৎকারে রণবীর কাপুর আরও বলেছিলেন, ‘আমার পরিবার পেশোয়ার থেকে এসেছে, তাই অনেক পেশোয়ারি খাবার আমাদের বাড়িতে এসেছে। আমি মাটন, পায়া আর বিফের ভক্ত। হ্যাঁ, আমি বড় বিফ ফ্যান।‘

অনলাইনে বিতর্ক চললেও আসন্ন সিনেমা ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনা কিন্তু অটুট। এই ছবিতে রাম চরিত্রে থাকছেন রণবীর, সীতায় সাই পাল্লবী এবং রাবণে ইয়াশ। প্রথম পর্বটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা, এবং সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রত্যাশিত প্রকল্পগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে।

 

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au