সর্বশেষ

টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের শঙ্কায় ভারত

  • 5:01 am - November 26, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ নভেম্বর-ঘরের মাঠে সিরিজ বাঁচাতে অগ্নিপরীক্ষায় ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটি টেস্ট জিততে হলে রানতাড়ার বিশ্বরেকর্ড গড়তে হবে স্বাগতিকদের। জয় তো পরের কথা এই টেস্ট ড্র করে হোয়াইটওয়াশ হওয়া ঠেকাতেও এক দিনের বেশি সময় টিকে থাকার চ্যালেঞ্জের মুখে গৌতম গম্ভীরের শিষ্যরা। ত্রিস্তান স্ট্যাবস সেঞ্চুরি মিস করলেও প্রথম ইনিংসে পাওয়া লিডটাকে পাহাড়সম জায়গায় নিয়েই ইনিংস ঘোষণা করল প্রোটিয়ারা।

গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের তৃতীয় সেশনে ৫ উইকেটে ২৬০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রানের জন্য ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মিস করেছেন ত্রিস্তান স্ট্যাবস।

জয়ের জন্য চতুর্থ ইনিংসে ভারতকে ৫৪৯ রান করতে হবে। এই টেস্ট জিততে হলে এখন ভারতকে চতুর্থ ইনিংসে রান তাড়ার ২২ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙতে হবে। ২০০৩ সালে অ্যান্টিগুয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের জন্য কাজটা আরও বেশি কঠিন। কারণ তাদের এই রান করতে হবে সম্ভাব্য ১১০ ওভারের মধ্যেও। টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার জন্যও দারুণ সুযোগ। এর আগেই ১০ উইকেট তুলে নিতে পারলে ভারতকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ উপহার দিতে পারবে প্রোটিয়ারা। তবে, কলকাতা টেস্টে জয় পাওয়ায় অন্তত সিরিজ জয় নিশ্চিতই বলা যায় টেম্বা বাভুমার দলের জন্য।

এই শাখার আরও খবর

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত…

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au