সর্বশেষ

কে সেই নারী, যার কারণে সব লণ্ডভণ্ড?

  • 5:06 am - November 26, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ নভেম্বর-ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতার পর থেকেই চর্চায় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে। গত রোববারই সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল তাদের। কিন্তু বিয়ের দিন বাঁধে গণ্ডগোল। বিয়ের কয়েক ঘণ্টা আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে ভেসে আসে আরও এক দুঃসংবাদ। বাবার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্মৃতির হবু স্বামী পলাশও। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠানও।

এরই মাঝে ভাইরাল হয় একটি চ্যাট, যেখানে দেখা যায় একটি মেয়ের সঙ্গে ফ্লার্ট করছেন পলাশ। তাহলে কী কারণে স্থগিত হয়েছে বিয়ে? নানা প্রশ্ন সামনে আসতে থাকে। পুরো বিষয়টি নিয়েই একপ্রকার নীরব আছেন স্মৃতির পরিবার। তবে এর মধ্যেই পলাশের পরিবারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, হবু শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে ভেঙে পড়েছিলেন পলাশ। টানা ৪ ঘণ্টা এতটাই কান্নাকাটি করেছেন যে নিজেও অসুস্থ হয়ে পড়েন পলাশ। গায়কের মা জানিয়েছেন, মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্মৃতি মান্ধানার হবু স্বামী। কদিন আগে ঘটা করে স্মৃতিকে বিয়ের আংটি পরিয়েছিলেন পলাশ।

রোববার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে সাংলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পলাশকেও। প্রাথমিকভাবে জানা যায়, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাকে। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পলাশ, এমনটাই শোনা যায়।

কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, সাংলি থেকে মুম্বাইতে সরিয়ে আনা হয় পলাশকে। গোরেগাঁওয়ের এসভিআর হাসপাতালে চিকিৎসা করানো হয় তার। পরপর কনসার্ট এবং বিয়ের ধকল সামলাতে না পেরেই পলাশ অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাও শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন পলাশের মা অমিতা। এক সর্বভারতীয় সংবাদপত্রে তিনি বলেছেন, হবু শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় ভেঙে পড়েছেন পলাশ। টানা চার ঘণ্টা ধরে কান্নাকাটি করেছেন।

এরই মধ্যে পলাশের বোন গায়িকা পলক মুচ্ছলও এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। সবাইকে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করেছেন। এটিই মুচ্ছল পরিবারের পক্ষ থেকে প্রথম সরাসরি বিবৃতি। পলক লেখেন, “স্মৃতির বাবার অসুস্থতার কারণে স্মৃতি ও পলাশের বিয়ে স্থগিত রাখা হয়েছে। আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, এই সংবেদনশীল সময়ে পরিবারগুলির ব্যক্তিগত পরিসরকে সম্মান জানান।”

এই শাখার আরও খবর

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত…

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au