সর্বশেষ

নন-এমপিও শিক্ষকদের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

  • 3:22 am - November 27, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ নভেম্বর- নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দাবি আদায়ে যমুনা ঘেরাও কর্মসূচি নিয়ে এগোতেই পুলিশের বাধার মুখে পড়েছেন। বুধবার বিকেল তিনটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষকরা পদযাত্রা শুরু করেন। কদম ফোয়ারার কাছে পৌঁছাতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

হঠাৎ বাধায় আন্দোলনকারীরা সড়কে বসে ও শুয়ে স্লোগান দিতে শুরু করেন। তারা বলেন, সরকার প্রতিশ্রুতি দিলেও এখনও সব নন-এমপিও প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো নতুন এমপিও নীতিমালাও এখনও অনুমোদন পায়নি। শিক্ষকরা জানান, ২৫ দিন ধরে টানা অবস্থান কর্মসূচি পালন করার পরও কাঙ্ক্ষিত সিদ্ধান্ত না আসায় তারা যমুনা অভিমুখে রওনা হয়েছিলেন।

পরে পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে বাধ্য করে। তবে শিক্ষক নেতারা জানান, তারা অবস্থানস্থলে ফিরলেও আন্দোলন থেকে সরে আসছেন না। তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

নন-এমপিও শিক্ষকরা সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান শুরু করেন। ১২ মার্চ সরকারের সঙ্গে আলোচনা হলে তা স্থগিত হয়। পরে আবার ২ নভেম্বর থেকে তারা নতুন করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পরিষদের সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক বলেন, পুলিশের অনুরোধে ফিরে গেলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক কেন অস্বীকার করছে জামায়াত

ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…

বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে যোগ দিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ভ্রমণ, চাকরি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au