বিনোদন

বিলি আইলিশের কনসার্ট নিয়ে জেমস ক্যামেরনের ফিল্ম

  • 8:20 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:৩৬ বার

মেলবোর্ন, ২৮ নভেম্বর- ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’সহ হলিউডের একাধিক ব্লকবাস্টার হিট সিনেমার পরিচালক জেমস ক্যামেরন। অস্কারজয়ী এই নির্মাতা এবার সিনেমা বানালেন পপতারকা বিলি আইলিশকে নিয়ে। বিলি আইলিশের কনসার্ট নিয়ে তৈরি সিনেমার নাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’। থ্রিডি ভার্সনে তৈরি সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ২০ মার্চ।

নিজের কনসার্ট ট্যুর নিয়ে সিনেমা তৈরির ইঙ্গিত গত জুলাইয়ে দিয়েছিলেন বিলি আইলিশ। ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত একটি কনসার্টে হাজারো দর্শকের মাঝে সেদিন উপস্থিত ছিলেন জেমস ক্যামেরন। পুরো কনসার্ট ঘিরে ছিল অনেক ক্যামেরা। সেদিন কনসার্টের মাঝপথে গান থামিয়ে আইলিশ শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা হয়তো খেয়াল করেছেন, অন্যান্য দিনের চেয়ে আজ কনসার্টে অনেক ক্যামেরা।’ এ কথায় শ্রোতারা এদিক-ওদিক তাকানো শুরু করলে আইলিশ বলেন, ‘এখনই বিষয়টি নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। তবে এটুকু বলা যায়, আমি জেমস ক্যামেরনের সঙ্গে একটি বিশেষ কাজ করছি। আর সেটা তৈরি হচ্ছে থ্রিডিতে। ম্যানচেস্টারে আমার চারটি শো, এগুলোতে আপনারা যাঁরা থাকছেন, তাঁদের সঙ্গে নিয়েই আমি ক্যামেরনের কাজটি করছি।’

গায়িকার মুখে এমন খবর শুনে আনন্দে চিৎকার করে ওঠেন শ্রোতারা। তবে ক্যামেরনের সঙ্গে কী কাজ করছেন, তা স্পস্ট করেননি তিনি। অবশেষে প্যারামাউন্ট পিকচার্স আনুষ্ঠানিকভাবে জানাল এই সিনেমার কথা। থ্রিডি আকারে তথ্যচিত্রটি তৈরির জন্য সহযোগিতা নেওয়া হয়েছে ডার্করুম রেকর্ডস, ইন্টারস্কোপ ফিল্মস এবং লাইটস্টর্ম এন্টারটেইনমেন্টের।

সিনেমা মুক্তির খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আইলিশ লিখেছেন, ‘এটি আমার প্রিয় ট্যুরগুলোর একটি ছিল। জেমস ক্যামেরন ও তাঁর টিমের সঙ্গে এটি ধারণ করতে এবং এই তথ্যচিত্র সহপরিচালনা করতে পারা সত্যিই একটি স্বপ্নের মতো। আপনাদের সবার সঙ্গে বসে এটি দেখার তর সইছে না আমার।’

এদিকে এ বছরের শেষ দিকে মুক্তির অপেক্ষায় আছে জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা অ্যাভাটারের তৃতীয় কিস্তি। ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ ডিসেম্বর। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল অ্যাভাটারের প্রথম কিস্তি। ২০২২ সালে আসে দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার তালিকায় যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থানে আছে সিনেমা দুটি।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au