বিনোদন

সিনেমায় কর্মঘণ্টা নিয়ে চলমান বিতর্কে মাধুরী দীক্ষিত

  • 12:15 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- বলিউডের সিনেমায় কর্মঘণ্টা নিয়ে চলমান বিতর্কে এবার শামিল হয়েছেন নব্বই দশকের নায়িকা মাধুরী দীক্ষিত। অভিনেত্রী বলেছেন- কে কত ঘণ্টা কাজ করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা প্রত্যেক শিল্পীর নিজের এখতিয়ারে থাকা উচিত।

এনডিটিভি লিখেছে- মাস দুয়েক আগে আট ঘণ্টার শুটিং শিফটের দাবি করে ‘পুরুষতান্ত্রিক সিনেমাদুনিয়া’কে নাড়িয়ে দেন এ সময়ে শীর্ষ পারিশ্রমিক নেওয়া নায়িকাদের একজন দীপিকা পাড়ুকোন।

চড়া পারিশ্রমিক ও কর্মঘণ্টা নিয়ে শর্ত বেঁধে দেওয়ার জেরে দুইটি সিনেমা থেকে বাদ পড়েন দীপিকা। এর মধ্যে একটি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’; যেখানে দীপিকার বিপরীতে ছিলেন দক্ষিণী নায়ক প্রভাস। আরেকটি হল নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার দ্বিতীয় কিস্তি।

দীপিকার হাত থেকে সিনেমা চলে যাওয়ার ঘটনার পর দীর্ঘ কর্মঘণ্টা ও পারিশ্রমিক নিয়ে বলিউড ইন্ডাস্ট্রির কয়েক প্রজন্মের অভিনয় শিল্পীদের মধ্যে পক্ষ-বিপক্ষ তৈরি হয়েছে। কেউ দীপিকাকে সমর্থন করেছেন। কেউ বা সৃজনশীল কাজে বাঁধাধরা সময় রাখার বিপক্ষে মত দিয়েছেন।

সেই আলোচনার সূত্র ধরে নিজস্ব মতামত জানিয়েছেন মাধুরী। মাধুরীকে দেখা যাবে নতুন সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’। সিরিজের শুটিং অভিজ্ঞতা তুলে ধরে মাধুরী বলেন, যখন আমরা ‘মিসেস দেশপাণ্ডে’ সিরিজে কাজ করেছি, আমাদের প্রতিদিন ১২ ঘণ্টা শিফটে কাজ করতে হয়েছে। কখনও কখনও তারও বেশি। তাই প্রত্যেকের পছন্দই আলাদা।

মাধুরীর কথায়, কাজের ঘণ্টা ঠিক করার স্বাধীনতা ব্যক্তিগত হওয়া উচিত এবং কোনো অভিনেতাকে নির্দিষ্ট মানদণ্ডে বাধ্য করা উচিৎ নয়।

নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর জন্য সোচ্চার হয়েছেন মাধুরী। তিনি বলেন, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতন বৈষম্য প্রতিটা কর্পোরেট সেক্টরে দেখা যায়।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au