তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ
ওটিএন বাংলা রিপোর্ট প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…
মেলবোর্ন, ৯ ডিসেম্বর- মঞ্চে গান পরিবেশনের সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কনিকা কাপুর। লাইভ অনুষ্ঠান চলাকালে নিরাপত্তাবেষ্টনী ভেঙে আচমকা এক দর্শক মঞ্চে ছুটে আসেন। এ সময় তিনি গায়িকাকে জড়িয়ে ধরে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন।
গত রবিবার রাতের এই ঘটনার ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
দর্শকরা জানান, ওই রাতে হাজারো দর্শক-শ্রোতার উপস্থিতিতে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করছিলেন ‘বেবি ডল’ খ্যাত এই গায়িকা।
তিনি যখন গানে মগ্ন ছিলেন, ঠিক তখনই এক যুবক নিরাপত্তাবেষ্টনী টপকে মঞ্চে উঠে পড়েন এবং কনিকাকে জাপটে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেন। এমন আকস্মিক ঘটনায় গায়িকা কিছুটা হতভম্ব হয়ে পড়লেও গান থামাননি। দ্রুত নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ওই যুবককে ধরে মঞ্চ থেকে নামিয়ে দেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জনসম্মুখে একজন নারী শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। একজন লেখেন, যদি হাজার মানুষের সামনে একজন নারী নিরাপদ না হন, তবে একাকী চলাচলের সময় নিরাপত্তা নিয়ে ভাবলে আতঙ্কিত হতে হয়। অনেকে ওই যুবককে ভক্ত না বলে ‘হেনস্তাকারী’ হিসেবে অভিযুক্ত করেছেন।
অবশ্য বিষয়টি নিয়ে গায়িকা বা তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি মেলেনি।
বলিউড সংগীতজগতের অন্যতম সফল গায়িকা কনিকা কাপুর। ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au