সর্বশেষ

দলের অবনমনে স্টেডিয়ামে আগুণ সমার্থকদের

  • 2:40 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ ডিসেম্বর-ফুটবলপাগল এক দল কিশোরের বেপরোয়া আচরণে অগ্নিদগ্ধ হলো ফিনল্যান্ডের ঐতিহাসিক টেহতাস স্টেডিয়াম। ঘরোয়া লিগ ভেইকাউসলিগা থেকে অবনমনের ক্ষোভে এফসি হাকা সমর্থকদের একাংশ যখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছিল, ঠিক সেই সময়েই স্টেডিয়ামের কাঠের দর্শকাসনে আগুন ধরে যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত ছিল তিন কিশোর—যাদের বয়স পনেরোরও কম।

ঘটনাটি ঘটে গত ৭ ডিসেম্বর ভ্যালকিয়াকোস্কি শহরে। ‘ফ্যাক্টরি ফিল্ড’ নামে পরিচিত এফসি হাকার এই স্টেডিয়ামটি ১৯৩০-এর দশক থেকে ক্লাবটির ঘরবাড়ি। ৪০০ আসনের কাঠের গ্যালারি মুহূর্তে আগুনে পুড়ে যায়। শুধু ছাদের কাঠামোর কয়েকটি বিম অক্ষত থাকে; ঝলসে যায় বিজ্ঞাপন বোর্ড থেকে শুরু করে কৃত্রিম টার্ফের বেশ কিছু অংশ।

সিসা-সুয়োমি পুলিশের ডিটেকটিভ ইনস্পেক্টর মাইয়াস্তিনা টাম্মিস্টো জানিয়েছেন, ‘ঘটনার সময় তিন কিশোর সেখানে ছিল। তারা ফৌজদারি দায়মুক্ত হলেও ক্ষতিপূরণের ক্ষেত্রে কোনো ন্যূনতম বয়সসীমা নেই।’ তিনি আরও সতর্ক করেন—ঘটনাটি নিয়ে ব্যক্তিগত আক্রমণ বা অপ্রাসঙ্গিক মন্তব্য নিজেও আইনি জটিলতা তৈরি করতে পারে।

অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ না হলেও তা ‘বড় আকারের’ হবে বলে আশঙ্কা করছেন ক্লাব চেয়ারম্যান মার্কো লাকসোনেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে এমন ঘটনা আমরা একদমই চাইনি। তবে সমর্থকদের কাছ থেকে আমরা যে পরিমাণ সহায়তা পাচ্ছি, তা ভবিষ্যতেও প্রয়োজন হবে।’

স্টেডিয়ামটিকে দ্রুত ব্যবহারযোগ্য করতে এরই মধ্যে কাজ শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। অবনমনের হতাশায় শুরু হওয়া এই আগুন এখন এফসি হাকার জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে—ক্ষত সারিয়ে আবার নতুন মৌসুমের প্রস্তুতি নেওয়া।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au