সর্বশেষ

চার দফা দাবীতে বিসিবিতে ক্রিকেটারদের মানববন্ধন

  • 3:29 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ ডিসেম্বর-ঢাকা লিগ ঘিরে চলমান অচলাবস্থার প্রতিবাদে সরব হয়েছেন দেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা। চার দফা দাবি সামনে রেখে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে হাজির হন প্রায় ৫০ থেকে ৬০ জন ক্রিকেটার।

বিসিবির ২ নম্বর গেটের সামনে প্রায় আধাঘণ্টা মানববন্ধন করেন তারা। হাতে থাকা প্ল্যাকার্ডে ফুটে ওঠে দীর্ঘদিনের ক্ষোভ—‘ঢাকা লিগ বন্ধ কেন’, ‘সবাই মাঠে খেলতে চাই’, ‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই’—এমন নানা স্লোগানে মুখর ছিল বিসিবি প্রাঙ্গণ।

মানববন্ধন শেষে ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল বিসিবির ভেতরে গিয়ে সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নাজমূল আবেদীন এবং পরিচালক ইফতেখার রহমানের কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরেন তারা।

ক্রিকেটারদের উত্থাপিত চার দফা দাবির মধ্যে রয়েছে—ঢাকা লিগের জন্য একটি নির্দিষ্ট ও অপরিবর্তনযোগ্য সূচি ঘোষণা এবং বিসিবি ও ক্লাবগুলোর মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া। পাশাপাশি খেলোয়াড়দের ক্যারিয়ার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা লিগের কাঠামো শক্ত করার দাবি জানানো হয়।

এ ছাড়া ঢাকা প্রথম বিভাগ লিগে সব দল অংশ না নিলে বিকল্প হিসেবে একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন এবং জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে ম্যাচ ফি ও দৈনিক ভাতা বাড়ানোর দাবিও তোলা হয়।

বিসিবি সভাপতি বরাবর লিখিত চিঠির মাধ্যমে এসব দাবি জানানো হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটারদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনা হয়েছে এবং বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

ঢাকা প্রথম বিভাগ লিগকে ঘিরেই মূলত এই অস্থিরতার সূত্রপাত। বর্তমান বিসিবির অধীনে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ৪৫টি ক্লাব। এর মধ্যে আটটি প্রথম বিভাগ লিগের ক্লাব হলেও তারা আনুষ্ঠানিকভাবে বিসিবি বা সিসিডিএমকে আপত্তি জানায়নি। সেই আট ক্লাবকে ধরেই লিগের সূচি প্রকাশ করা হলেও মাঠে ক্লাবগুলোর প্রস্তুতির কোনো স্পষ্ট চিত্র এখনো দেখা যায়নি।

উল্লেখযোগ্য বিষয় হলো, যেদিন ক্রিকেটাররা আন্দোলনে ব্যস্ত ছিলেন, সেদিনই বিসিবির একাডেমি ভবনের সামনে ঢাকা প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচন করা হয়। ২০ দলের লিগ ঘোষণা করা হলেও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিল মাত্র ১২টি দল—যা অনিশ্চয়তাকে আরও স্পষ্ট করেছে।

ঢাকা লিগ কবে এবং কীভাবে মাঠে গড়াবে, সে প্রশ্নের উত্তর এখনো অধরা। তবে ক্রিকেটারদের এই অবস্থান পরিষ্কার করে দিয়েছে—মাঠে ফেরার লড়াইয়ে তারা আর নীরব থাকতে রাজি নন।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au