সর্বশেষ

হায়দরাবাদে রাহুল গান্ধীকে জার্সি উপহার দিলেন মেসি

  • 3:42 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ ডিসেম্বর-পায়ে পায়ে বল নাচাচ্ছেন। ঠিক যে কাজের জন্য লিওনেল মেসি পরিচিত। এটা হতে পারত কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। পিছনে দাঁড়িয়ে মুচকি হাসছেন রড্রিগো ডি পল, লুইস সুয়ারেজরা। রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মেসি জার্সি উপহার দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। উদ্যোক্তা শতদ্রু দত্তকে ইতিমধ্যে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে। নেটিজেনরা তো খোঁচা দিতে শুরু করেছেন শতদ্রু ছিলেন না বলেই হায়দরাবাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয়েছে।

কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর দু’টো নাগাদ হায়দরাবাদে উড়ে যান মেসি। সন্ধ্যায় ছিল বিশেষ প্রদর্শনী ম্যাচ। মাঠে নেমে দু’পক্ষের প্লেয়ারদের সঙ্গে হাত মেলান আর্জেন্তিনীয় কিংবদন্তি। পিছনে ডি পল, সুয়ারেজরাই ছিলেন। শুধু তাঁরাই ছিলেন। আশেপাশে নামমাত্র লোক। ফলে দর্শকদের মেসিকে দেখতে অসুবিধা হয়নি। এখানেই শেষ নয়। গোটা স্টেডিয়াম ঘুরে দেখেন মেসি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলেন। বেশ কিছুক্ষণ পায়ে বল নাচান মেসি। সব শেষে মেসিকে সংবর্ধনা দেওয়া হয়। আর্জেন্তিনীয় ফুটবল তারকা রাহুল গান্ধীকে একটি সই করা জার্সি উপহার দেন। যেন কলকাতায় যা যা হয়নি, সবই হায়দরাবাদে হয়েছে।

সেখানে মেসি বলেন, “ এখানে যে ভালোবাসা পেয়েছি, তা মনে থাকবে। ভারতে আসার আগে আমি এই দেশের ছবি দেখেছি। গত বিশ্বকাপের সময়ও অনেক কিছু জেনেছি। এত ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ। ভারতে এই ক’টা দিন কাটাতে পেরে গর্বিত।” বক্তব্য রাখেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পলও। মেসি বল মেরে গ্যালারিতে পাঠিয়ে দেন। অনেকের সঙ্গে হাসিমুখ ছবি তোলেন। তবে গোটা বিষয়টা কোনও ভাবেই বিশৃঙ্খলায় পরিণত হয়নি। কিংবা কলকাতায় উদ্যোক্তার ঘনিষ্ঠদের মতো তাঁকে ছেঁকেও ধরা হয়নি। বরং শতদ্রুকে ছাড়াই হায়দরাবাদে মেসির অনুষ্ঠান সফল।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au