সর্বশেষ

বিমানবন্দরের অপ্রীতিকর ঘটনায় অসন্তোষ প্রকাশ ম্যাককালামের

  • 2:30 am - December 15, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ ডিসেম্বর-অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ২-০তে পিছিয়ে বেশ চাপে আছে ইংল্যান্ড। তৃতীয় টেস্টের আগে ব্রিসবেন ও অ্যাডিলেড বিমানবন্দরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীরা একাধিক বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনায় জড়িয়েছে। ইংলিশদের কোচ ব্রেন্ডন ম্যাককালাম ঘটে যাওয়া সেসব পরিস্থিতির প্রেক্ষিতে বলেছেন ‘এটি আদর্শ ছিল না’। জানিয়েছেন, অ্যাশেজ সিরিজ ঘিরে তীব্র নজরদারির মধ্যেও তার দল পরিস্থিতি ভালোভাবে সামলেছে।

ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের একজন নিরাপত্তাকর্মীর সাথে অস্ট্রেলিয়ার এক গণমাধ্যম ক্যামেরাম্যানের ধাক্কাধাক্কি হয়। নিরাপত্তাকর্মীরা দলের ভিডিও ধারণ করতে বাধা দিতে গেলে গণমাধ্যমকর্মীর সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়ান, একপর্যায়ে নিরাপত্তাকর্মী তাকে ধাক্কা দেন।

এর আগে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অ্যাডিলেডে এক সাংবাদিকের উপর বিরক্তি প্রকাশ করেন। সেই সাংবাদিক নির্দেশনা সীমানা এড়িয়ে খুব কাছে থেকে স্টোকসের বিষয়াদি রেকর্ড করছিলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মিডিয়া নির্দেশনায় আছে, যাতায়াতের সময় দলগুলোর থেকে সাক্ষাৎকার নেয়া উপযুক্ত নয়। তবে সম্মানজনক দূরত্ব বজায় রেখে তাদের ছবি বা ভিডিও ধারণ করা যেতে পারে।

ম্যাককালাম বলেছেন, ‘আমি বিমানবন্দরের ঘটনাটি দেখিনি, তবে স্পষ্টতই এটি আদর্শ ছিল না। আশা করি বিষয়টি মিটে গেছে এবং সবাই সামনে এগোতে পারবে।’ ‘অস্ট্রেলিয়ায় এলে যে প্রচুর নজরদারি থাকে, প্রবল চাপ ও সমালোচনা থাকে তা আমরা জানি। আমরা যা করি, সবকিছুর দিকেই চোখ থাকে। আমার মনে হয়, এই সফরে আমরা নিজেদের বেশ ভালোভাবে সামলেছি। ছেলেরা দুর্দান্ত ছিল।’

‘গত এক সপ্তাহে তারা স্থানীয় অনেক মানুষের সঙ্গে মিশেছে, সবাই ভালো মেজাজে ছিল। দুপক্ষ থেকেই ভালো রসিকতা হয়েছে এবং সবাই বিষয়টা সম্মানের সঙ্গে নিয়েছে।’ ম্যাককালাম নুসায় যাওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেছেন। পার্থ ও অ্যাডিলেড টেস্টের মাঝের দীর্ঘ বিরতির কথা মাথায় রেখে এই সফর অনেক আগে ঠিক করা হয়েছিল।

‘এটা ছিল বেশ গুরুত্বপূর্ণ একটা সময়। গত কয়েক সপ্তাহে আমরা যা শিখেছি, সেগুলোকে স্থির হতে দেয়ার এবং নিজেদের একটু নতুন করে সাজানোর সুযোগ ছিল। আমার মনে হয়, এখন যে সতেজতা নিয়ে আমরা এই টেস্টে নামছি, তা কাজে লাগবে।’

এদিকে ক্যামেরন গ্রিন বলেছেন, ‘সফরকারী দলটির জন্য তার খারাপ লেগেছে। খেলোয়াড়দের উপর থাকা অতিরিক্ত নজরদারির সঙ্গে মানিয়ে নেয়া কঠিন ছিল।’ ‘সবসময় ক্যামেরায় বন্দি হওয়া কেউ পছন্দ করে না। বিশেষ করে যখন একটু দূরে সরে থাকতে চান। প্রকাশ্যে বা ব্যক্তিগত জায়গায় কাউকে ক্যামেরাবন্দি করা হলে তার প্রতি সহানুভূতি থাকেই। এটা কখনোই ভালো অনুভূতি নয়।’

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au