সর্বশেষ

বিসিবি কর্মকান্ডে তামিম ইকবালের ক্ষোভ

  • 2:44 am - December 15, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ ডিসেম্বর-ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হলেও মাঠের ক্রিকেটের চেয়ে আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের অস্থিরতা। বিসিবির সর্বশেষ নির্বাচনের পর সৃষ্ট অনিয়মের অভিযোগে ঢাকার শীর্ষ আটটি ক্লাব লিগ বর্জন করায় শুরুতেই প্রশ্নের মুখে পড়েছে আসরটি। ২০ দলের লিগে প্রথম দিনে মাঠে গড়িয়েছে মাত্র একটি ম্যাচ।

এই পরিস্থিতির প্রতিবাদ জানাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা বিসিবিতে গিয়ে স্মারকলিপি দেন। লিগে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা চেয়ে বিসিবি কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন তারা।

এ ঘটনার প্রেক্ষাপটে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পোস্টে তামিম বলেন, বিসিবির সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটাররাই, অথচ সেই ক্রিকেটারদের সঙ্গেই সম্মানজনক আচরণ করা হয়নি
তামিম লিখেছেন, বিভিন্ন ডিভিশনের বহু ক্রিকেটার নিজেদের যৌক্তিক দাবি জানাতে বিসিবিতে গিয়েছিলেন, যা তাদের অধিকার। কিন্তু বাস্তবে অনেক ক্রিকেটারকে বিসিবির গেটের বাইরে আটকে রাখা হয়। পরে একটি প্রতিনিধি দলকে ভেতরে ঢুকতে দেওয়া হলেও বাকিদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক।

একজন ক্রিকেটার হিসেবে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তামিম বলেন, ক্রিকেটারদের কথা শোনা ও তাদের সম্মান রক্ষা করা যে কোনো ক্রিকেট বোর্ডের ন্যূনতম দায়িত্ব।

উল্লেখ্য, বর্তমান বিসিবি কমিটির অধীনে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে মোট ৪৫টি ক্লাব। এর মধ্যে প্রথম বিভাগ লিগের আটটি ক্লাব থাকায় সূচি ঘোষণা হলেও লিগের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au