সর্বশেষ

বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, থাকছে চার স্তরের নিরাপত্তা

  • 7:18 pm - December 15, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
জাতীয় স্মৃতিসৌধ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। প্রতি বছরের মতো এবারও পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ এলাকা। রাষ্ট্রীয় অতিথি থেকে শুরু করে সাধারণ দর্শনার্থীদের শ্রদ্ধা নিবেদনের কথা মাথায় রেখে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

রবিবার ১৪ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ ঘুরে দেখা গেছে, প্রধান ফটক থেকে শুরু করে মূল বেদি পর্যন্ত পুরো এলাকা ধুয়ে-মুছে পরিপাটি করে তোলা হয়েছে। রক্তিম ইটের ওপর সাদা রঙের ছোঁয়ায় সৌধ এলাকা আরও পরিচ্ছন্ন ও নান্দনিক হয়ে উঠেছে। স্মৃতিসৌধের লেকগুলো সংস্কার করে নতুন পানিতে লাল শাপলা লাগানো হয়েছে। বিভিন্ন স্থানে লাল টবে সাজানো হয়েছে বাহারি রঙের ফুলগাছ। পাশাপাশি স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ও এলইডি লাইট। সন্ধ্যার পর পুরো এলাকায় বর্ণিল আলোকসজ্জা নজর কাড়ছে।

এদিকে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়েছে, বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না। একই সঙ্গে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুলের বাগান ও সৌন্দর্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু বলেন, মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যসহ লাখো মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সে লক্ষ্যেই গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে স্মৃতিসৌধ কমপ্লেক্স ধোয়া-মোছা, লেক সংস্কার, সিসিটিভি স্থাপন এবং ফুলগাছ লাগানোর কাজ আগেই শেষ করা হয়েছে। তিনি জানান, গত ৬ নভেম্বর থেকে ধাপে ধাপে প্রস্তুতি কার্যক্রম চালানো হয়েছে।

তার ভাষায়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নাম না জানা লাখো শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন করবেন বলে ভোরবেলায় সাধারণ মানুষের প্রবেশ কিছু সময়ের জন্য সীমিত থাকবে।

এদিকে শনিবার জাতীয় স্মৃতিসৌধের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। পরিদর্শনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে পুরো এলাকা ঘুরে দেখেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের স্মরণে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৩ ডিসেম্বর থেকে সাদা পোশাকে বিশেষ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ১৬ ডিসেম্বর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দর্শনার্থীরা স্মৃতিসৌধে উপস্থিত থাকবেন, ততক্ষণ নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে।

এই শাখার আরও খবর

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au