সর্বশেষ

আবারো বিয়ে ভাঙ্গতে যাচ্ছে শোয়েব মালিকের

  • 4:04 am - December 16, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ ডিসেম্বর-প্রেম-বিয়ের ময়দানে অন্যরকম হ্যাটট্রিক করে ফেলছেন শোয়েব মালিক! শোনা যাচ্ছে, অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তাঁর বিয়ে একেবারে ভাঙার মুখে। তাঁদের বিবাহিত জীবনে প্রবল সমস্যা দেখা যাচ্ছে। তৃতীয়বার শোয়েবের ডিভোর্স স্রেফ সময়ের অপেক্ষা, এমনটাই বলছে পাক সংবাদমাধ্যম।

শোয়েবের তিনটি বিয়ের সঙ্গেই ওতপ্রোতভাবে বিতর্ক জড়িয়ে রয়েছে। ২০০২ সালে হায়দরাবাদের শিক্ষিকা আয়েশা সিদ্দিকির সঙ্গে তাঁর নিকাহ হয়। পরে সেই বিয়ে অস্বীকারের চেষ্টা করেন শোয়েব। কিন্তু আট বছর পর আইনিভাবে ডিভোর্স করেন প্রাক্তন পাক ক্রিকেটার। তারপরেই সানিয়া মির্জার সঙ্গে রূপকথার বিয়ে। তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তানও। কিন্তু সানার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান শোয়েব। ১৪ বছরের বিবাহিত জীবন শেষ করে ২০২৪ সালে ডিভোর্সের পথে হাঁটেন শোয়েব-সানিয়া।

বিবাহবিচ্ছেদের পরপরই সানার সঙ্গে তৃতীয়বার বিয়ে করেন শোয়েব। সঙ্গীতশিল্পী উমেইর জসওয়ালকে ডিভোর্স দিয়ে শোয়েবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সানা। বরাবর লাইমলাইটে থেকেছে তাঁদের দাম্পত্য। মাঠে বসে শোয়েবের জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে সানাকে। নেটদুনিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মধ্যে একে অপরের ঢাল হয়ে দাঁড়িয়েছেন অনেকবার। কিন্তু বিয়ের পর দু’বছর কাটতে না কাটতেই সেই ভালোবাসায় ভাঙন।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, শোয়েব এবং সানার বিবাহবিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা। তার প্রধান কারণ দু’জনের ব্যস্ততা। সানার অভিনয় কেরিয়ার এবং শোয়েবের ক্রিকেট কেরিয়ার, সব সামলে একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। সেকারণেই সম্ভবত আলাদা হবেন দু’জনে। সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে একাই হাজির হয়েছেন সানা। ব্যক্তিগত প্রশ্নের জবাবও এড়িয়ে যাচ্ছেন। তারপর থেকেই জল্পনা, বিয়ের হ্যাটট্রিকের পর এবার ডিভোর্সের হ্যাটট্রিকটাও সেরে ফেলতে চলেছেন শোয়েব।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au