সর্বশেষ

একের পর এক আইনি জটিলতায় ফের নতুন ধাক্কা শিল্পার

  • 4:32 am - December 17, 2025
  • পঠিত হয়েছে:১৬ বার

মেলবোর্ন, ১৭ ডিসেম্বর- মাথার ওপর ঝুলছে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ। তার মধ্যেই ফের বিপদের ঘণ্টা বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার জন্য। তারকাদম্পতির নামে ইতোমধ্যে জারি হয়েছে ‘লুক আউট সার্কুলার’। একের পর এক আইনি জটিলতায় এমনিতেই চাপে তারা, তার ওপর নতুন করে ধাক্কা দিল মুম্বাইয়ের পর বেঙ্গালুরুতেও তাদের মালিকানাধীন জনপ্রিয় রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ন পাব’-এর বিরুদ্ধে এফআইআর দায়েরের ঘটনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিনকয়েক আগেই ‘ব্যাস্টিয়ন পাবে’ বিল মেটানো নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন ‘বিগ বস্’ জয়ী সত্য নাইড়ু। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

এরই মধ্যে নতুন করে অভিযোগ উঠল বেঙ্গালুরু শাখাকে ঘিরে। নির্ধারিত সময়সীমা অতিক্রম করেও রেস্তোরাঁ খোলা রাখার অভিযোগে শুরু হয় জটিলতা। কর্ণাটক রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পাব ও রেস্তোরাঁগুলোর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা বন্ধ করার নিয়ম রয়েছে। কিন্তু অভিযোগ, সেই নিয়ম অমান্য করেই ১১ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত অতিথিদের পার্টির অনুমতি দেওয়া হয়েছিল। জানা যায়, রাত প্রায় দেড়টা পর্যন্ত খোলা ছিল রেস্তোরাঁটি।

এ ঘটনার পরিপ্রেক্ষিতেই কর্ণাটক পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় ‘ব্যাস্টিয়ন’ রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হয়েছে। এরই মধ্যে রেস্তোরাঁর ম্যানেজারকে আটক করেছে পুলিশ। তবে গোটা বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি শিল্পা শেঠি।

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au