সর্বশেষ

এবারের আইপিএল নিলামে দামি ১০ ক্রিকেটার

  • 5:27 am - December 17, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ ডিসেম্বর-নামে মিনি হলেও দর কষাকষিতে এবারের আইপিএল নিলাম মেগার চেয়ে কোনো অংশে কম ছিল না। অর্থের ঝনঝনানিতে ছাড়িয়ে গেছে গত ১৮ আসরের কয়েকটি রেকর্ডও।

আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। যেখানে ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে বিদেশি হিসেবে সর্বোচ্চ দাম পাওয়ার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। দামে ইতিহাস গড়েছেন দুই আনক্যাপড ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। প্রথমে অবিক্রিত থেকেও দ্বিতীয় দফায় নাম ঘোষণার পর সেরা পাঁচে ঢুকেছেন ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন।

চলুন দেখে নেয়া যাক এবারের মিনি নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার কারা-

>> ক্যামেরন গ্রিন
সেরা দশের শুরুতে রয়েছেন ক্যামেরন গ্রিন। সব আসর মিলিয়ে বিদেশি হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ড গড়া গ্রিন এবারের নিলামেও সর্বোচ্চ দামি খেলোয়াড়। ২ কোটি ভিত্তিমূল্যের এ খেলোয়াড়কে নিতে শুরুতে কলকাতার সঙ্গে লড়াইয়ে নেমেছিল রাজস্থান রয়্যালস। ১৩ কোটি ৪০ লাখ রুপির পর তার হাল ছেড়ে দেয় । কারণ তাদের পার্টসে তখন ছিল ১৬ কোটি ৫ লাখ রুপি। রাজস্থানের পর কলকাতার সঙ্গে লড়াইয়ে নামে চেন্নাই। তাদের পার্টসে তখনো ছিল ৪৩ কোটি ৪০ লাখ রুপি। কিন্তু ২৫ কোটি পর্যন্ত গিয়ে হাল ছেড়ে দেয় তারা। শেষ হাসি হাসে কলকাতা। গ্রিনের আগে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে সর্বোচ্চ দামি বিদেশি খেলোয়াড় ছিলেন তার স্বদেশি মিচেল স্টার্ক।

>> মাথিশা পাথিরানা
নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন মাথিশা পাথিরানা। এবারও বাজিমাত করে কলকাতা। ২ কোটি মূল্যের এ খেলোয়াড়কে দলে ভেড়াতে তারা খরচ করে ১৮ কোটি রুপি। অর্থাৎ আসরের দুই সর্বোচ্চ দামি খেলোয়াড়ই তাদের দলে।

>> কার্তিক শর্মা ও প্রশান্ত বীর
যৌথভাবে এ তালিকায় রয়েছেন দুই আনক্যাপড ভারতীয় ক্রিকেটার কার্তিক শর্মা ও প্রশান্ত বীর। দুজনকে দলে ভেড়াতে ১৪ কোটি ২০ লাখ রুপি করে খরচ করে চেন্নাই সুপার কিংস। তাদের ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ রুপি।

>> লিয়াম লিভিংস্টোন
পাঁচে রয়েছেন প্রথম ধাপে অবিক্রীত থাকা ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ২ কোটি ভিত্তিমূল্যের এ খেলোয়াড়কে নিয়ে শেষদিকে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কাড়াকাড়ি হয়। শেষ পর্যন্ত ১৩ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ।

>> মুস্তাফিজুর রহমান
তালিকার ছয়ে রয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ফিজকে নিয়ে কাড়াকাড়ি লাগে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই ও কলকাতা। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা। আইপিএলের ইতিহাসে এখন তিনিই সর্বোচ্চ দামি বাংলাদেশি খেলোয়াড়। এর আগে কেউ এর অর্ধেক দাম পায়নি।

>> জশ ইংলিস
সাতে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিস। দ্বিতীয় দফায় নাম ওঠার পর ২ কোটি ভিত্তিমূল্যের এ ব্যাটারকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে কিনে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

>> আকিব ধার
আট নম্বর জায়গাটি দখল করেছেন ভারতের আরেক আনক্যাপড ক্রিকেটার আকিব ধার। জম্মু-কাশ্মিরের এ পেসারকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়। তাতে ৩০ লাখ ভিত্তিমূল্যের এ বোলারকে নিতে ৮ কোটি ৪০ লাখ রুপি খরচ করতে হয় দিল্লিকে।

>> রবি বিষ্ণোই
তালিকার নয়ে রয়েছেন ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই। ২ কোটি ভিত্তিমূল্যের এ ক্রিকেটারকে ৭ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় রাজস্থান রয়্যালস।

>> জেসন হোল্ডার
৭ কোটি দাম পেয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। এছাড়া ৭ কোটি রুপিতে বেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এক নজরে ২০২৬ আইপিএল নিলামের ১০ দামি ক্রিকেটার:

১. ক্যামেরন গ্রিন (কলকাতা নাইট রাইডার্স)- ২৫ কোটি ২০ লাখ রুপি
২. মাথিশা পাথিরানা (কলকাতা নাইট রাইডার্স)- ১৮ কোটি রুপি
৩. কার্তিক শর্মা (চেন্নাই সুপার কিংস)- ১৪ কোটি ২০ লাখ রুপি
৪. প্রশান্ত বীর (চেন্নাই সুপার কিংস)- ১৪ কোটি ২০ লাখ রুপি
৫. লিয়াম লিভিংস্টোন (সানরাইজার্স হায়দরাবাদ)- ১৩ কোটি রুপি
৬. মুস্তাফিজুর রহমান (কলকাতা নাইট রাইডার্স)- ৯ কোটি ২০ লাখ রুপি
৭. জশ ইংলিস (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)- ৮ কোটি ৬০ লাখ রুপি
৮. আকিব ধার (দিল্লি ক্যাপিটালস)- ৮ কোটি ৪০ লাখ রুপি
৯. রবি বিষ্ণোই (রাজস্থান রয়্যালস)- ৭ কোটি ২০ লাখ রুপি
১০. জেসন হোল্ডার (গুজরাট টাইটান্স)- ৭ কোটি রুপি

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au