সর্বশেষ

খেলা বর্জনের সংস্কৃতি নিয়ে বিসিবি সহ-সভাপতি ফারুকের মন্তব্য

  • 5:31 am - December 17, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ ডিসেম্বর-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন ঘিরেই যত অভিযোগ ঢাকার শীর্ষ ক্লাবগুলোর। যে কারণে বিসিবির বর্তমান কমিটির অধীনে তারা সব ধরনের লিগ বর্জন করেছে। সেই ধারাবাহিকতায় ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে শীর্ষ ২০ দলের মধ্যে ৮ দলই অংশ নেয়নি।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিজয় দিবস প্রীতি ম্যাচ শেষে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানে তিনি বলেন, ‘খেলা বন্ধ করলে লাভ কার হয় আমি জানি না। কিন্তু ক্ষতি হয় ক্রিকেটারদের, ক্ষতি হয় বাংলাদেশের ক্রিকেটের। মাঠে খেলা না হলে কারোরই কোনো লাভ নেই।’

বিসিবি ও ক্লাবের দ্বন্দ্বে ক্রিকেটারদের লোকসান মানতে পারছেন না ফারুক, ‘এখানে দুই পক্ষ নয়, এক পক্ষই রয়েছে। ক্লাব যদি খেলতেই না চায়, তাহলে বোর্ড কী করবে? ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে ক্লাবগুলোকে খেলায় ফেরাতে। নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য খেলোয়াড়দের সামনে রেখে খেলা বন্ধ করা খুবই দুঃখজনক।’

যে কোনো ইস্যুতে খেলা বন্ধ করে আন্দোলনের সংস্কৃতি বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপজ্জনক বলেও জানান তিনি, ‘এই ধারাটা যদি চালু হয়ে যায়, যেকোনো সময় যেকোনো বিষয়ে খেলা বন্ধ হয়ে যাবে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো না। এটা অশনি সংকেত।’

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au