সর্বশেষ

দুই সতীর্থকে নিয়ে ভারত ছাড়লেন মেসি

  • 5:37 am - December 17, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ ডিসেম্বর-কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি সফরের পর দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকে নিয়ে সোমবার জামনগরে পৌঁছোন মেসি। পরদিনই ফিরে গিয়েছেন তিনি।

ভারত সফর শেষ করে বার্সেলোনা ফিরে গেলেন লিয়োনেল মেসি। মুকেশ অম্বানীর আমন্ত্রণে সূচি পরিবর্তন করেন সোমবার রাতে দিল্লি থেকে গুজরাতের জামনগরে যান মেসি। ‘বনতারা’য় অনন্ত অম্বানীর আতিথেয়তা গ্রহণ করে ভারত সফর শেষ করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।

কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি সফরের পর দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকে নিয়ে জামনগরে যান মেসি। ‘বনতারা’র অনুষ্ঠানের অবশ্য সরাসরি সম্প্রচার করা হয়নি।

অম্বানী পরিবারের সদস্যেরা মেসি-সাক্ষাৎ নিজেদের মধ্যেই রেখেছেন। ফলে রিলায়্যান্স ফাউন্ডেশন পরিচালিত প্রায় ৩০০০ একর বিস্তৃত বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও চিকিৎসা কেন্দ্রে মেসিরা কী কী করেছেন, তা প্রকাশ্যে আসেনি।

ভারতে সমর্থকদের ভালবাসায় আপ্লুত মেসি। দিল্লির অনুষ্ঠান শেষে ভবিষ্যতে আবার এ দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন এলএম টেন। খেলতে বা অন্য কোনও কারণে হলেও আবার ভারতে আসার কথা বলেছেন মেসি।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au