সর্বশেষ

ব্যালন ডি’অরের পর ফিফা বর্ষসেরা দেম্বেলে

  • 12:54 pm - December 17, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ ডিসেম্বর-প্যারিস সেন্ট জার্মেইর হয়ে স্মরণীয় মৌসুম পার করেছিলেন উসমান দেম্বেলে। ফ্রান্সের ফরোয়ার্ড প্যারিস ক্লাবকে ঘরোয়া ট্রেবল জেতান। ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় অর্জন প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে তার অসামান্য অবদান রয়েছে।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫৩ ম্যাচ খেলে ৩৫ গোল করেছিলেন দেম্বেলে। তার দারুণ পারফরম্যান্সে ৩২ দলের প্রথম ক্লাব বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ফরাসি জায়ান্টরা। যদিও চেলসির কাছে হাতছাড়া হয় শিরোপা। এমন দারুণ পারফরম্যান্স দিয়ে দেম্বেলে তার জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপে ও স্পেনের তারকা লামিনে ইয়ামালকে হারিয়ে ফিফার বর্ষসেরা হয়েছেন।

দ্য বেস্ট-এর পুরস্কার হাতে নিয়ে ২৮ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, ‘সবার আগে আমি আমার সব সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। আমাদের কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছি। আমার জন্য ব্যক্তিগত ও দলীয়ভাবে এটা ছিল চমৎকার বছর।’

দেম্বেলের আরও বললেন, ‘আমার পরিবারকেও ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমার পাশে ছিল, প্যারিস সেন্ট জার্মেই, যাদের সঙ্গে আমার দারুণ বছর কেটেছে, এর প্রেসিডেন্ট, স্টাফ এবং ক্লাব সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। লুইস কাম্পোস, মিস্টার প্রেসিডেন্ট, আপনাকেও ধন্যবাদ দেই। আমার প্রতি জন্মদিনে আপনার কাছ থেকে ছোট মেসেজ পাই, আমার খুব খুশি লাগে। আশা করি আগামী বছর আবার এখানে ফিরব।’

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au