সর্বশেষ

নাঈম শেখের ঝড়ে বিজয় দিবস প্রীতি ম্যাচে শান্তদের হারালো মিরাজরা

  • 1:12 pm - December 17, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ ডিসেম্বর-নাঈম শেখের ঝড়ে মিরাজের দলের কাছে হারল শান্তরা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে অল স্টার্স ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মিরপুরে নাজমুল হোসেন শান্ত’র দল ‘অপরাজেয়’কে ৩ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল ‘অদম্য’। ১৬৭ রানের লক্ষ্য তাড়ায় ৪৪ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে অদম্যকে জিতিয়েছেন নাঈম শেখ।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে অপরাজেয়। জবাবে ব্যাট করতে নেমে নাঈমের ব্যাটে জয়ের পথ সুগম করে অদম্য। শেষদিকে মেহেদী হাসান মিরাজ এবং সাইফউদ্দিনের ব্যাটে তাদের জয় নিশ্চিত হয়।

এর আগে টস জিতে অপরাজেয়কে আগে ব্যাটিংয়ে পাঠায় অদম্য। যেখানে শান্তদের শুরুটা ভালো হয়নি। ৬ বলে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার জিসান আলম অদম্যর বোলারদের ওপর চড়াও হয়ে ২২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন।

অধিনায়ক শান্ত’র ব্যাট থেকে আসে ২৬ বলে ৩০ রান। তবে নুরুল হাসান সোহান ১৭ বলে করেছেন ১৪ রান। এ ছাড়া জাকের আলী অনিক ১৩ বলে ২৩ এবং আব্দুল গাফফার সাকলাইন ৯ বলে ১৭ রান করেছেন। বিপরীতে, অদম্যর পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

লক্ষ্য তাড়ায় নেমে ব্যর্থ অদম্যর দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও হাবিবুর রহমান সোহান। তবে নাঈম শেখ চালিয়েছেন তাণ্ডব। অপরাজেয়’র বোলারদের ওপর রীতিমত ঝড় তুলেছেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন তাওহীদ হৃদয়। দু’জনের জুটিতে ওঠে ৫০ রান। হৃদয় ১৭ বলে ২৫ রান করে ফিরলে ভাঙে সেই জুটি।

সঙ্গীহারা নাঈম বিশেষ এই ম্যাচের প্রথম ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেছেন। আউট হওয়ার আগে খেলেছেন ৪৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের ইনিংস। এ ছাড়া আফিফ হোসেন ধ্রুব’র ব্যাট থেকে এসেছে ১১ বলে ১৮ রান। অন্যদিকে, অপরাজেয়’র হয়ে ৩টি উইকেট নিয়েছেন রিপন মন্ডল।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au