সর্বশেষ

পর্দায় নতুন চমক নিয়ে ফিরছেন অক্ষয় কুমার

  • 12:10 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- নতুন বছরে আবারও টিভির পর্দায় ফিরছেন অক্ষয় কুমার। প্রায় সাড়ে তিন দশকের ক্যারিয়ারে সিনেমার পাশাপাশি ছোট পর্দায়ও সাফল্য পেয়েছেন তিনি। ২০০৪ সালে রিয়েলিটি শো ‘সেভেন ডেডলি আর্টস’-এর উপস্থাপক হিসেবে টেলিভিশন জগতে পা রাখেন অক্ষয়। এরপর তিনি ‘খতরকে খিলাড়ি’র প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ সিজন সঞ্চালনা করেন। ২০১০ সালে ‘মাস্টারশেফ ইন্ডিয়া সিজন ১’-এ বিচারক ছিলেন। এ ছাড়া বেশ কিছু ড্যান্স ও কমেডি শোর উপস্থাপক ও বিচারক হিসেবে দেখা গেছে অক্ষয়কে।

সর্বশেষ ২০২২ সালে ‘ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র’ রিয়েলিটি শো সঞ্চালনা করেছেন অক্ষয়। চার বছরের বিরতির পর তিনি আবার উপস্থাপনায় ফিরছেন। সনি টিভির ‘হুইল অব ফরচুন’ গেম শোতে দেখা যাবে তাঁকে।

দুই দশকের বেশি সময় ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানটি ভারতের অন্যতম সেরা গেম শো হিসেবে জনপ্রিয়তা পেয়ে আসছে। এ অনুষ্ঠানের মতো আরেকটি জনপ্রিয় গেম শো হিসেবে হুইল অব ফরচুনকে দাঁড় করাতে চায় সনি টিভি কর্তৃপক্ষ। সে উদ্দেশ্যেই অক্ষয়কে সঞ্চালক হিসেবে নেওয়া হয়েছে।

তবে হুইল অব ফরচুন মৌলিক শো নয়। সত্তরের দশকে যুক্তরাষ্ট্রের এনবিসি চ্যানেলে গেম শোটির প্রচার শুরু হয়েছিল। এরপর নানা চ্যানেল ঘুরে বর্তমানে প্রচারিত হয় এবিসি চ্যানেলে। এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় এবং দীর্ঘ সময় ধরে চলা গেম শো। এখানে প্রতিযোগীরা একটি বিশাল চাকা ঘুরিয়ে ধাঁধা সমাধান করে নগদ অর্থ ও পুরস্কার জেতে। ফলে দ্রুতই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে শোটি। এ পর্যন্ত ৬০টির বেশি দেশে রিমেক হয়েছে হুইল অব ফরচুন। হিন্দিতে রিমেকের জন্য স্বত্ব পেয়েছে ভারতের সনি টিভি।

নতুন বছরে এটিই হতে যাচ্ছে সনি টিভির সবচেয়ে ব্যয়বহুল অনুষ্ঠান। সেট ডিজাইন, অনুষ্ঠান পরিকল্পনা, প্রচার, তারকাদের সংশ্লিষ্ট করাসহ নানাভাবে এ অনুষ্ঠানের পেছনে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করছে চ্যানেলটি। জানা গেছে, আগামী জানুয়ারির মাঝামাঝি সময় থেকে হুইল অব ফরচুনের শুটিং শুরু করবেন অক্ষয়।

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au