সর্বশেষ

‘ব্যাচেলর হানিমুনে’ বিদেশে পাড়ি জমালেন বিজয়-রাশমিকা

  • 10:02 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা দীর্ঘ সাত বছর সম্পর্কে থাকার পর গোপনে বাগদান সেরে ফেলেন। কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি।

এর মধ্যেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন তারা। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমন খবরই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে সিনেপাড়ায়। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের এক রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ তারকা জুটি। আর সেই রাজকীয় বিয়ের আগে এবার ‘ব্যাচেলর হানিমুনে’ বিদেশে পাড়ি জমালেন তারা।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে হায়দরাবাদ বিমানবন্দর থেকে অজানার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বিজয় ও রাশমিকা। পাপারাজ্জিদের নজর এড়াতে বেশ সতর্ক ছিলেন তারা। দুজনের পরনেই ছিল ধূসর রঙের হুডি ও মুখে কালো মাস্ক। একেবারে সাদামাটা বেশে বিমানবন্দরে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি তাদের। ক্যামেরা এড়িয়ে তারা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলেও সামাজিক মাধ্যমের কল্যাণে মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে পড়ে।

পরে সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে জল্পনা আরও উসকে দেন বিজয়। ছবিতে দেখা যায়, দীর্ঘ সফরের ক্লান্তি শেষে বিমানবন্দরে বিশ্রাম নিচ্ছেন তিনি। আর তার হাতে একটি পোলারয়েড ছবি, যা রাশমিকা তুলেছেন বলে ধারণা করা হচ্ছে। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন—কয়েক মাসের হাড়ভাঙা খাটুনির পর এবার ছুটির সময়।

যদিও রাশমিকা নিজের প্রোফাইল থেকে এখনো কোনো ছবি শেয়ার করেননি। তবে ভক্তদের বুঝতে বাকি নেই যে, এ তারকা জুটি বছরের শেষটা একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন। ভক্তরা এই ভ্রমণকে ‘বিয়ের আগে শেষ ব্যাচেলর হানিমুন’ হিসেবেই দেখছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিক পর্ব সারবেন এ প্রেমিকযুগল। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। রাশমিকা মান্দানা নাকি তার ভাবিসন্তানের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।

রাশমিকা বলেন, আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদি ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব। অভিনেত্রী আরও বলেন,  ৩০ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান। এরপর ৪০ অবধি কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান।

এই শাখার আরও খবর

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৩, আহত ৫; বহাল সুনামি সতর্কতা

মেলবোর্ন, ৮ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন…

ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মেলবোর্ন, ৮ জুন- হাম ও রুবেলা প্রতিরোধী টিকা সময়মতো আমদানি না করা এবং এর ফলে শিশুদের জীবন ঝুঁকিতে পড়া ও মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক…

মেলবোর্নে অঞ্জন দত্তের লাইভ কনসার্টে মুগ্ধ প্রবাসী বাঙালিরা

মেলবোর্ন, ৮ জুন: মেলবোর্নে অনুষ্ঠিত হলো বাংলা গানের কিংবদন্তি শিল্পী, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্তের বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট। গত ৭ জুন সন্ধ্যায় ভিক্টোরিয়ার সাউথ…

নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা, কি ঘটছে মধ্যপ্রাচ্যে?

মেলবোর্ন, ৮ জুন- মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আবারও ইসরায়েলের…

ওয়ান নেশনের উত্থানে সুর নরম, হ্যানসনকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৮ জুন- অস্ট্রেলিয়ার রাজনীতিতে ডানপন্থি দল ওয়ান নেশনের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দলটির প্রতি নিজের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। কয়েক…

ষড়যন্ত্রের ধারাবাহিকতা: ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬

মেলবোর্ন, ৮ জুন- ২০২৪ সালের ৫ আগস্ট কোটা আন্দোলনের নামে সরকার পতন হয়েছিল। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল। এরপর ১৮ মাস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au