সর্বশেষ

হাদি হত্যার বিচার দাবিতে অনড় ইনকিলাব মঞ্চ

  • 2:14 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নেতা-কর্মীরা। সন্ধ্যার পরও অবরোধ কর্মসূচি চলতে থাকে। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিকেলে শাহবাগে সমবেত কর্মীরা ঘোষণা দেন, হত্যার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বিক্ষোভে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার ছাড়া তাদের ঘরে ফেরার কোনো সুযোগ নেই। তিনি জানান, আজ শাহবাগ অবরোধ করা হয়েছে, আগামীকালও অবরোধ চলবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই আন্দোলনে যোগ দিতে আসছে বলেও দাবি করেন তিনি।

হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বিক্ষোভে অংশ নিয়ে বলেন, সরকারের কর্মকাণ্ডে বিচার নিয়ে আন্তরিকতার অভাব স্পষ্ট। তাঁর ভাষায়, ওসমান হাদির বিচারের দাবি এখন পুরো দেশের মানুষের দাবি। বিচার না হলে ক্যান্টনমেন্ট বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিতে যেতে তারা বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দেশের জনগণকে শাহবাগে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ। গত বছরের আগস্টে তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তাঁকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তাঁর মৃত্যু হয়।

গত শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।

হাদি হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে আসছে। শাহবাগ অবরোধে অংশ নেওয়া বিক্ষোভকারীরা ‘বিচার চাই’, ‘আমরা সবাই হাদি হব’, ‘আপস না বিপ্লব’সহ বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এই শাখার আরও খবর

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, সন্ধ্যার পর বের হচ্ছে না মানুষ

ওটিএন বাংলা রিপোর্ট : খুলনায় খুন, ছিনতাই, অপহরণ ও মাদক কারবারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান, বিপুলসংখ্যক মামলা ও গ্রেপ্তারের পরও থামছে…

গুলির মুখে সহকর্মী ও আহত ব্যক্তিকে সহায়তা: জাতীয় সাহসিকতার পুরস্কার পেলেন নেপালি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: সিডনির ক্রয়ডন পার্কে গোলাগুলির সময় নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়ে সহকর্মী ও আহত এক ব্যক্তিকে সহায়তা করায় অস্ট্রেলিয়ার ২০২৬ সালের জাতীয় সাহসিকতার পুরস্কার…

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম দুর্গাপূজা: শিক্ষার্থীদের হাত ধরে নতুন ইতিহাস

ওটিএন বাংলা, নিউক্যাসেল: পূজার আর মাত্র পাঁচ দিন বাকি। অথচ তখনও নিউক্যাসেলে পৌঁছায়নি দুর্গাপ্রতিমা। পুরোহিত, ঢাক ও পূজার প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থাও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই…

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে নিখোঁজ হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা সময় কাটানো ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের…

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে চলছে ট্রাম্প-ওবামার কথার লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারের শেষ সময়ে এসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুরু হয়েছে খাবারের রেস্তোরাঁ নিয়ে পাল্টাপাল্টি কথার লড়াই।…

‘৭১-এ বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা এখনো আসেনি’: ফজলুর রহমান

বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, মানবাধিকারকর্মী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে আজীবন সোচ্চার ব্যক্তিত্ব অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের স্মরণসভায় বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ১৯৭১ সালে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au