সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল
মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…
মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- শারীরিক অসুস্থতার পর বিশ্বখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য কিউরে’র গিটারিস্ট ও কিবোর্ড বাদক পেরি ব্যামন্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, লন্ডনের নিজ বাড়িতে কারণে মারা গেছেন পেরি। তিনি অত্যন্ত শান্ত, নিবিড় ও সৃজনশীল একজন মানুষ ছিলেন। যিনি ছিলেন ব্যান্ডের ইতিহাসের এক অপরিহার্য অংশ।
পেরি ব্যামন্টের সঙ্গে দ্য কিউরের সম্পর্ক দীর্ঘ চার দশকের। ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ব্যান্ডের সঙ্গে একাধারে গিটার ও কিবোর্ড বাদক হিসেবে কাজ করে গেছেন। এরপর ১৯৯০ সালে তিনি ব্যান্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যুক্ত হন। ছিলেন বাঁহাতি গিটারিস্ট। দীর্ঘ ১৪ বছরে ব্যান্ডের হয়ে ৪০০-এর বেশি কনসার্টে পারফর্ম করেছেন তিনি। ১৯৯২ সালের বিখ্যাত অ্যালবাম ‘উইশ’ থেকে শুরু করে ২০০৪ সালের ‘দ্য কিউর’ অ্যালবাম পর্যন্ত অনেক জনপ্রিয় কাজে তার গিটার, সিক্স-স্ট্রিং বে্জ গিটার এবং কিবোর্ডের সুর রয়েছে।
মাঝপথে বিরতির পর ২০২২ সালে তিনি আবারও ব্যান্ডের সঙ্গে যুক্ত হন। তার মৃত্যুর আগে ব্যান্ডের একটি স্মরণীয় মুহূর্ত ছিল ২০২৪ সালের ১ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য শো অফ আ লস্ট ওয়ার্ল্ড’ কনসার্টটি।
পেরি ব্যামন্টের জন্ম ১৯৬০ সালে লন্ডনে। তার ছোট ভাই ড্যারিল ব্যামন্টও এই ব্যান্ডের ট্যুর ম্যানেজার হিসেবে কাজ করেছেন। প্রিয় সহকর্মীর মৃত্যুতে শোক জানিয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দ্য কিউর সদস্যরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au