জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়
জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…
মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একই রাতে দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শীতলা মন্দির ও শিব মন্দিরে এ চুরি সংঘটিত হয়। ঘটনার পরদিন শনিবার মন্দির কমিটির পক্ষ থেকে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
মন্দির কমিটির সদস্য সুশান্ত শীল (৪৮) দুপুরে থানায় জিডিটি করেন। জিডিতে উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা দুটি মন্দিরের মোট পাঁচটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
শীতলা মন্দির থেকে চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্বর্ণের হার, শঙ্খ, ডালা, পূজার পাত্র, লোটা এবং নিত্যপূজায় ব্যবহৃত অন্যান্য সামগ্রী। অপরদিকে শিব মন্দির থেকে নেওয়া হয়েছে শিবের সর্প অলংকার, নন্দি মূর্তি, তামার তৈরি ত্রিশূল, ধাতব ঘণ্টাসহ একাধিক ধর্মীয় উপকরণ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ভোরে প্রাতঃদর্শনে গিয়ে তারা মন্দিরের দরজা খোলা ও ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি মন্দির কমিটিকে জানানো হয়।
মন্দির কমিটির পক্ষে সুশান্ত শীল বলেন, কয়েক বছর আগেও একই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। আবারও এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্যই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজনু মিয়া বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে একটি অনলাইন জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au