বাংলাদেশ

তারেক রহমানকে ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ বলায় শিক্ষক গ্রেপ্তার

  • 3:29 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাদির কবরস্থান এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা ওই শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

গ্রেপ্তার হওয়া শিক্ষক এ কে এম শহিদুল ইসলাম ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর এ কে এম শহিদুল ইসলামকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার হাদির কবর জিয়ারতের সময় ওই শিক্ষক তারেক রহমানকে উদ্দেশ করে ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ বলে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা বিষয়টি লক্ষ্য করে তাকে আটক করেন। পরে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। মোনাজাত শেষে তিনি পাশেই অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন। ঘটনার পর কিছু সময় কবরস্থান এলাকায় উত্তেজনা দেখা দিলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই শাখার আরও খবর

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au