সর্বশেষ

দুই বছরে পাকিস্তান ছেড়েছে ৫ হাজার ডাক্তার, ১১ হাজার ইঞ্জিনিয়ার

  • 5:22 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
দুই বছরে পাকিস্তান ছেড়েছে ৫ হাজার ডাক্তার, ১১ হাজার ইঞ্জিনিয়ার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- পাকিস্তান ক্রমশ গভীর সংকটের দিকে এগোচ্ছে। একদিকে ব্যাপক হারে মেধাপাচার, অন্যদিকে ইন্টারনেট শাটডাউনের ধাক্কা ও অর্থনৈতিক অনিশ্চয়তা দেশটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত ২৪ মাসে পাকিস্তান ছেড়েছেন প্রায় ৫ হাজার চিকিৎসক, ১১ হাজার প্রকৌশলী ও ১৩ হাজার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এই চিত্রকে দেশটির চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সরাসরি প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি মেধাবীদের দেশত্যাগকে ‘ব্রেন ড্রেন নয়, বরং ব্রেন গেইন’ বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শাহবাজ শরিফের শাসনামলে পাকিস্তান যে গভীর সংকটে পড়েছে, এই পরিসংখ্যানই তার স্পষ্ট প্রমাণ। উচ্চশিক্ষিত ও দক্ষ জনশক্তির ধারাবাহিক দেশত্যাগ দীর্ঘমেয়াদে রাষ্ট্রের প্রশাসন, স্বাস্থ্যব্যবস্থা ও শিল্পখাতকে মারাত্মকভাবে দুর্বল করে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর পাশাপাশি দেশটির ডিজিটাল অর্থনীতিও বড় ধরনের ঝুঁকির মুখে। প্রাক্তন পাক সেনেটর মুস্তাফা নওয়াজ খোখার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, পাকিস্তান বিশ্বের চতুর্থ বৃহত্তম ফ্রিল্যান্সিং হাব হওয়া সত্ত্বেও ইন্টারনেট শাটডাউনের কারণে দেশটি প্রায় ১ দশমিক ৬২ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। এর ফলে প্রায় ২৩ লাখ ৭০ হাজার ফ্রিল্যান্স কর্মী কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন। তার মতে, অর্থনীতি পুনরুদ্ধার করতে হলে আগে রাজনীতিকে স্থিতিশীল করা জরুরি, নচেৎ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

পাকিস্তানের সরকারি তথ্যেও দেশত্যাগের এই প্রবণতার ভয়াবহতা স্পষ্ট। প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশটি থেকে ৭ লাখ ২৭ হাজার ৩৮১ জন বিদেশে চাকরির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। চলতি বছরের নভেম্বর পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ২৪৬ জনে। উদ্বেগজনক বিষয় হলো, এই দেশত্যাগ এখন আর কেবল উপসাগরীয় অঞ্চলে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া মানুষদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং চিকিৎসক, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবীরাও পাকিস্তানে ভবিষ্যৎ না দেখে দেশ ছাড়ছেন।

বিশ্লেষকেরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে পাকিস্তানের মানবসম্পদভিত্তিক উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষতার সংকট আরও তীব্র হবে। মেধাবী নাগরিকদের আস্থাহীনতা দেশটির ভবিষ্যৎকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মত তাঁদের।

এর মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি করেছে পানিসংকট। ভারত থেকে প্রবাহিত ঝিলম ও নীলম নদীতে পানির সরবরাহ কমে যাওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান। এর আগে চন্দ্রভাগা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ার বিষয়েও ক্ষোভ জানিয়েছিল ইসলামাবাদ। এবার পাকিস্তানের অভিযোগ, ভারত ঝিলম নদীর পানি আটকে রেখে গুরুতর সমস্যা তৈরি করছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশটির কৃষি খাতে। পানির ঘাটতির কারণে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

সব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, মেধাপাচার ও পানিসংকট একসঙ্গে পাকিস্তানকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। বর্তমান পরিস্থিতিতে কার্যকর সংস্কার ও স্থিতিশীল নেতৃত্ব না এলে দেশটির সামনে যে আরও কঠিন সময় অপেক্ষা করছে, তা নিয়ে একমত পর্যবেক্ষক মহল।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au