বিশ্ব

অস্ট্রেলিয়াজুড়ে মুসলিমবিরোধী ঘৃণাজনিত অপরাধ ৩০০ শতাংশ বেড়েছে: বিপজ্জনক আশঙ্কা

  • 7:03 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৯৯ বার
বক্সিং ডেতে ‘কাপুরুষোচিত হামলার’ শিকার হওয়ার পর সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি মসজিদ পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। ছবি: news.com.au

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর: অস্ট্রেলিয়ার প্রকাশিত নিউজ ডটকমের একটি প্রকাশিত খবরে বলা হয়েছে, বন্ডাই সন্ত্রাসী হামলার পর অস্ট্রেলিয়াজুড়ে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণাজনিত হামলা ও হুমকি ও হয়রানির ঘটনা ভয়াবহভাবে বেড়েছে। বন্ডাই হামলার পর সহিংসতার জন্য যেসব কাজ মুসলিমরা নিজেরাই নিন্দা জানাচ্ছেন, তার দায় অন্যায়ভাবে পুরো সম্প্রদায়ের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে সারা দেশে ইসলামবিদ্বেষী হামলা, হুমকি ও ভাঙচুরের ঘটনা দ্রুত বাড়ছে।

মুসলিম কবরস্থানে কবরের ওপর বিচ্ছিন্ন শূকর নিক্ষেপ, মসজিদে বিদ্বেষমূলক গ্রাফিতি, মুসলিম নারীদের ওপর থুতু ছোড়া, গালিগালাজ ও হুমকি দেওয়ার মতো ভয়াবহ ঘটনার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত অন্তত নয়টি মসজিদ ও ইসলামিক কেন্দ্র ভাঙচুর বা গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, যার ফলে পুলিশি হস্তক্ষেপ প্রয়োজন হয়েছে। ফলে উপাসনালয়, স্কুল ও কমিউনিটি সেন্টারগুলোকে এখন বাড়তি সতর্কতার মধ্যে কার্যক্রম চালাতে হচ্ছে।

বন্ডাই সন্ত্রাসী হামলার পরের দিন নারেলান মুসলিম কবরস্থানে কাটা শূকরের মাথা ফেলে রাখা হয়। ছবি: news.com.au

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (ANIC) বলেছে, মুসলিম সম্প্রদায়কে অন্যায়ভাবে নজরদারির মধ্যে রাখা হচ্ছে এবং সহিংসতার সঙ্গে তাদের “পরোক্ষভাবে যুক্ত” করা হচ্ছে, যদিও তারা এসব কর্মকাণ্ড স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, “ইসলামবিদ্বেষ, ঘৃণাত্মক বক্তব্য এবং প্রকাশ্য সহিংসতার হুমকি বেড়ে যাওয়ায় মুসলিম সম্প্রদায় এখন ক্রাইস্টচার্চের মতো হামলার আশঙ্কায় ভীত হয়ে আছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

গত এক সপ্তাহে মুসলিম অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে শত্রুতা ও দোষারোপের মাত্রা ব্যাপকভাবে বেড়েছে। খবরে বলা হয়েছে যদিও ওই হামলাকারীদের কর্মকাণ্ডের সঙ্গে তাদের “কোনো সম্পর্কই নেই।” এর প্রতিফলন ঘটেছে ইসলামিক প্রতিষ্ঠানে ভাঙচুর, মৌখিক নির্যাতন, শারীরিক ভয় দেখানো এবং অনলাইনে ঘৃণাত্মক প্রচারে।

কাউন্সিলের ‘অ্যাকশন এগেইনস্ট ইসলামোফোবিয়া’ উদ্যোগ জানিয়েছে, রিপোর্ট হওয়া মুসলিমবিরোধী ঘৃণাজনিত ঘটনার সংখ্যা প্রায় ৩০০ শতাংশ বেড়েছে। তাদের সহায়তা হটলাইনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উদ্বিগ্ন অভিভাবক এবং মুসলিম কর্মীদের নিয়োগকর্তাদের কাছ থেকে বহু উদ্বেগজনক ফোন এসেছে। কলকারীরা বাড়তে থাকা নির্যাতন, অনলাইনে হুমকি, ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে ভয় এবং আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।

ANIC আরও বলেছে, বিভাজনমূলক রাজনৈতিক বক্তব্য ও দায়িত্বহীন গণমাধ্যম মন্তব্য মুসলিম সম্প্রদায়কে কলঙ্কিত করছে, ক্ষতিকর ধারণা জোরদার করছে এবং এমন এক পরিবেশ তৈরি করছে যেখানে বর্ণবাদ ও বিদ্বেষ আরও উৎসাহ পাচ্ছে। “দুজন ব্যক্তির কর্মকাণ্ডের জন্য পুরো একটি সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধমূলক ও অন্যায্য প্রতিক্রিয়া গ্রহণ করা বিপজ্জনক ও অগ্রহণযোগ্য,” বিবৃতিতে বলা হয়।

কাউন্সিল জোর দিয়ে বলেছে, অস্ট্রেলিয়ার নিরাপত্তা ও শক্তি নির্ভর করে সব ধরনের বর্ণবাদ সমানভাবে প্রত্যাখ্যান করার ওপর এবং প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর।

সূত্র: নিউজ ডট কম

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au