বাংলাদেশ

এক মামলায় প্রাথমিকের ৩২ হাজার পদ শূন্য, নিয়োগ বন্ধ সমসংখ্যক

  • 3:00 am - December 30, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
বক্তব্য রাখছেন আবু নূর মো. শামসুজ্জামান

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- একটি দীর্ঘদিনের মামলার কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য পড়ে আছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। এই মামলার নিষ্পত্তি না হওয়ায় সমসংখ্যক সহকারী শিক্ষকের পদোন্নতি ও নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রমও আটকে আছে বলে তিনি জানান।

সোমবার ২৯ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনে অনুষ্ঠিত ‘প্রাথমিক স্তরে শিক্ষায় শিক্ষার্থী-কেন্দ্রিক শিখন পদ্ধতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন তিনি। সভাটি যৌথভাবে আয়োজন করে গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশ।

মহাপরিচালক বলেন, দীর্ঘদিন ধরে চলমান মামলার কারণে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া যাচ্ছে না। মামলা নিষ্পত্তি হলে ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে ওই পদোন্নতির ফলে সৃষ্ট শূন্য পদে নতুন করে ৩২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পথ খুলবে।

তিনি বলেন, এই স্থবিরতার কারণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার গুণগত উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত এই মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। বিগত সরকারের সময় থেকে শুরু হয়ে মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। ফলে বছরের পর বছর ধরে পদোন্নতি ও নিয়োগ প্রক্রিয়া থমকে আছে।

মহাপরিচালক আরও বলেন, গত কয়েক বছর ধরে মামলাটি নিষ্পত্তির জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, মামলার দ্রুত নিষ্পত্তি না হলে প্রাথমিক শিক্ষায় জনবল সংকট আরও গভীর হবে। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা ও শিক্ষার গুণগত মানে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়ি-দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে উপজেলার প্রত্যন্ত…

হুমকির অভিযোগে এলাকা ছাড়লেন মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোন

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলার পর হুমকির মুখে এলাকা ছেড়েছেন তার বোন হেনা বেগম। আতঙ্কে…

নেভিগেশনব্যবস্থা উন্নত করতে মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’ আরও শক্তিশালী করতে মহাকাশে নতুন স্যাটেলাইট ‘এনভিএস-০৩’ উৎক্ষেপণ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা…

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার মাত্র ৫২%, বিপর্যয়ে হতাশায় শিক্ষার্থীরা

ওটিএন বাংলা রিপোর্ট : এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ।…

প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা-​অবিস্মরণীয় বন্ধুত্বের রূপকার: ইতিহাসের আলোয় ইন্দিরা গান্ধী ও আমাদের মুক্তিযুদ্ধ

​ইতিহাসের পাতায় এমন কিছু ব্যক্তিত্ব অমর হয়ে থাকেন, যাঁদের দূরদর্শিতা ও সাহসিকতা কেবল নিজ দেশের সীমানা ছাড়িয়ে সমগ্র মানবসভ্যতার গতিপথ বদলে দেয়। ভারতের প্রথম নারী…

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার লুটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au