বাংলাদেশ

প্রাথমিক বিদ্যালয়ে আগ্রহ নেই, শিক্ষার্থী যাচ্ছে মাদ্রাসায়

  • 3:59 am - December 30, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির হার ক্রমেই কমে যাচ্ছে। অভিভাবকরা সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলে মাদ্রাসা ও বেসরকারি কিন্ডারগার্টেনে ভর্তি করাতে আগ্রহী হয়ে উঠছেন। এতে জেলার সরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্পষ্ট শিক্ষার্থী সংকটে পড়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, রংপুর মহানগরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১২২টি এবং একটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সদর উপজেলায় মোট ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পুরো জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৪৫৬টি। তবে এসব বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে আসছে, বিশেষ করে ২০২৬ শিক্ষাবর্ষে এই প্রবণতা আরও স্পষ্ট হয়েছে।

অভিভাবকরা বলছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান সন্তোষজনক নয়। শিক্ষকদের উদাসীনতা, পর্যাপ্ত তদারকির অভাব, অবকাঠামো সংকট এবং পাঠদান ব্যবস্থার অসঙ্গতির কারণে তারা সন্তানদের সেখানে ভর্তি করাতে আগ্রহ হারাচ্ছেন। অনেকের মতে, প্রাথমিক শিক্ষা শিশুদের শিক্ষাজীবনের ভিত্তি হলেও সেই ভিত্তি দুর্বল হয়ে পড়ছে।

সরেজমিনে কথা বলে জানা গেছে, মূলত আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর শিশুরাই এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছে। আর যেসব পরিবার কিছুটা সচ্ছল, তারা সন্তানদের মাদ্রাসা কিংবা বেসরকারি কিন্ডারগার্টেনে পাঠাচ্ছেন। রংপুর সদর উপজেলা ও মেট্রোপলিটন এলাকার ছয়টি থানাসহ বিভিন্ন উপজেলায় প্রায় আড়াই হাজারের বেশি মাদ্রাসা ও কিন্ডারগার্টেন চালু রয়েছে। সাম্প্রতিক সময়ে পাড়া-মহল্লায় নতুন নতুন মাদ্রাসা গড়ে ওঠার প্রবণতাও বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরে বর্তমানে ১৩০টি কিন্ডারগার্টেন তালিকাভুক্ত রয়েছে। ২০২৬ সালে রংপুর সদর উপজেলা, সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ড এবং আশপাশের এলাকায় শিশুদের জন্য অসংখ্য নতুন শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয়েছে। এসব প্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে নিয়মিত পত্রিকা, হ্যান্ডবিল ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। একই চিত্র দেখা যাচ্ছে বেসরকারি মাদ্রাসাগুলোতেও, যেখানে কিন্ডারগার্টেনভিত্তিক শিক্ষা চালু করে শিক্ষার্থী সংখ্যা বাড়ানো হচ্ছে।

রংপুরের কামালকাছনা এলাকার অভিভাবক সফিয়ার রহমান, গুপ্তপাড়ার হারুন অর রশিদ এবং শোভা রানী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মান ভালো না হওয়ায় তারা সন্তানদের বেসরকারি কিন্ডারগার্টেনে ভর্তি করিয়েছেন। তারা দাবি করেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের আরও কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান তুলনামূলকভাবে দুর্বল, সেখানে শিক্ষার্থী কমে যাচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৪৫৬টি হলেও এর বিপরীতে পাড়া-মহল্লায় গড়ে ওঠা কিন্ডারগার্টেন ও মডেল মাদ্রাসার সংখ্যা দ্রুত বাড়ছে। অভিভাবকরা বাড়ির কাছেই শিক্ষাপ্রতিষ্ঠান পাওয়ায় সেদিকেই ঝুঁকছেন, বিশেষ করে কর্মব্যস্ততার কারণে সন্তানদের দূরে পাঠাতে অনীহা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাথমিক শিক্ষার পরিবেশ, পাঠদানের মান এবং নজরদারি ব্যবস্থা দ্রুত উন্নত না হলে ভবিষ্যতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংকট আরও প্রকট হতে পারে।

এই শাখার আরও খবর

গাইবান্ধায় মন্দিরে হামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা

মেলবোর্ন ১৯ জুন: গাইবান্ধারের পলাশবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, ভাঙচুর ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে…

যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২০ জুন: ফিফা বিশ্বকাপে গ্রুপ ডি-তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর কঠিন পরিস্থিতিতে পড়েছে অস্ট্রেলিয়ার সকারুজ। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলের পরাজয়ের…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

হামের থাবা আরও ভয়াবহ, চার শিশুর মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৬৭০

মেলবোর্ন, ২০ জুন- দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম…

গাইবান্ধায় দেশের বৃহত্তম রামমূর্তি নির্মাণ স্থগিত, ধর্মীয় স্থাপনা ঘিরে শুরু নতুন বিতর্ক

মেলবোর্ন, ২০ জুন-  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুরে দেশের সবচেয়ে বড় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ ও…

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্মরণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গণসংযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au