বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

  • 6:53 pm - December 30, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

মেলবোর্ন ৩০ ডিসেম্বর-বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের আরেক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো।’

“আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন‍্যান‍্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।”

শেখ হাসিনা আরও বলেন, “আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।”

এই শাখার আরও খবর

মধ্যবর্তী নির্বাচনের আগে ভুয়া জনমত জরিপে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার দুর্বলতা উন্মোচিত

যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জনমত জরিপের নামে ভুয়া তথ্য ছড়ানোর ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কয়েকটি প্রতারণামূলক প্রতিষ্ঠান বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনী…

নয়টি গুলিতে আহত হওয়ার দাবি ভুয়া,হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

জুলাই আন্দোলনের সময় শরীরে নয়টি গুলি লেগে আহত হওয়ার দাবি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন নূর হোসেন নামের এক যুবক।…

বাথরুমে পড়ে মারা গেলেন প্রখ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্ত

বলিউডের গ্যাংস্টার ড্রামা ও অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত পরিচালক সঞ্জয় গুপ্ত মারা গেছেন। মুম্বাইয়ে নিজের বাসভবনে বাথরুমে পড়ে মাথায় আঘাত পাওয়ার পর তাঁর…

ঘরে ঘরে শিক্ষার্থীদের কান্না, শুধু ইংরেজিতেই ফেল আড়াই লাখ

ওটিএন বাংলা রিপোর্ট: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীর ঘরে নেমে এসেছে হতাশা। প্রত্যাশিত ফল না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। কেউ…

সুনামগঞ্জে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়ি-দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে উপজেলার প্রত্যন্ত…

হুমকির অভিযোগে এলাকা ছাড়লেন মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোন

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলার পর হুমকির মুখে এলাকা ছেড়েছেন তার বোন হেনা বেগম। আতঙ্কে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au