সর্বশেষ

মাদুরোকে রাখা নিউইয়র্কের ব্রুকলিন কারাগার কেন কুখ্যাত

  • 6:07 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
রাখা নিউইয়র্কের ব্রুকলিন কারাগার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জানুয়ারি- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হিসেবে পরিচিত এই ডিটেনশন সেন্টারটি আগে থেকেই কুখ্যাত। হাই-প্রোফাইল বন্দিদের রাখার কারণে এটি বারবার আলোচনায় এসেছে।

সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় শনিবার ভোরে মাদুরোকে প্রথমে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখান থেকে তাকে নিউইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন এবং নিজেকে কোনো ধরনের মাদক চক্রের সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।

নিকোলা মাদুরোর `অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার মতো’ একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ছবি: রয়টার্স

আদালত সূত্র জানায়, মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। তবে কবে তাদের আদালতে তোলা হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। জানা গেছে, আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলার শুনানির আগ পর্যন্ত মাদুরোকে এই কারাগারেই রাখা হবে। তবে তার স্ত্রীর বর্তমান অবস্থান বা তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিতর্কিত কারাগারগুলোর একটি। এর আগে যৌন অপরাধের মামলায় দণ্ডিত ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং জনপ্রিয় সংগীতশিল্পী পি ডিডির মতো আলোচিত বন্দিদের এখানে রাখা হয়েছিল। হাই-প্রোফাইল আসামিদের কারণে কারাগারটি বারবার সংবাদ শিরোনামে এসেছে।

এই ডিটেনশন সেন্টারটি বন্দিদের জন্য অত্যন্ত কঠোর ও ভয়াবহ পরিবেশের জন্যও পরিচিত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, বন্দিদের মধ্যে চরম সহিংসতা এবং কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ দীর্ঘদিনের। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ অনুযায়ী, গুরুতর আহত বন্দিদের যথাযথ চিকিৎসা না দেওয়ার ঘটনাও ঘটেছে এখানে। এমনকি এক বন্দিকে একাধিকবার ছুরিকাঘাত করার পর চিকিৎসা না দিয়ে উল্টো ২৫ দিন নির্জন সেলে আটকে রাখার মতো অমানবিক আচরণের অভিযোগও উঠেছিল এই কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এমন একটি কুখ্যাত কারাগারে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাখা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au