সর্বশেষ

অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন আজ

  • 6:44 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার

মেলবোর্ন, ৪ জানুয়ারি- নায়ক হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু হলেও বড় পর্দায় খল-অভিনেতা হিসেবেই আলাদা পরিচিতি পেয়েছেন মিশা সওদাগর। ভিলেন চরিত্রে অভিনয় করেও যিনি অর্জন করেছেন অসংখ্য দর্শকের ভালোবাসা। আজ (৪ জানুয়ারি) জনপ্রিয় এই অভিনেতার জন্মদিন।

১৯৬৬ সালের এই দিনে পুরোনো ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মিশা সওদাগর। তার বাবা ওসমান গনি এবং মা বিলকিস রাশিদা। জন্মদিন উপলক্ষে সোমবার (৩ জানুয়ারি) দিনগত রাত থেকেই শুভেচ্ছায় ভাসছেন অভিনেতা। অনুরাগী থেকে শুরু করে চলচ্চিত্রের সহকর্মীরা সামাজিক মাধ্যমে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছেন।

তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন মিশা সওদাগর। এখন পর্যন্ত প্রায় সাতশ’রও বেশি সিনেমায় অভিনয় করে নিজেকে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

মিশা সওদাগরের প্রকৃত নাম শাহিদ হাসান। চলচ্চিত্রে আসার পর স্ত্রী মিতার নামের ‘মি’ এবং নিজের নামের ‘শা’ মিলিয়ে নিজেই নিজের নাম রাখেন ‘মিশা’। দাদার নাম থেকে ‘সওদাগর’ উপাধি যোগ করে তৈরি হয় তার পরিচিত নাম- মিশা সওদাগর।

১৯৮৬ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সিনেমায় যাত্রা শুরু করেন তিনি। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ‘অমরসঙ্গী’ সিনেমাতেও নায়ক হিসেবে অভিনয় করলেও বাণিজ্যিকভাবে সাফল্য পাননি।

এরপর কয়েকজন পরিচালকের পরামর্শে খল চরিত্রে অভিনয় শুরু করেন মিশা। তমিজ উদ্দিন রিজভী পরিচালিত ‘আশা ভালোবাসা’ সিনেমায় প্রথম ভিলেন চরিত্রে অভিনয় করেন তিনি। সেখান থেকেই শুরু হয় তার সফল খলনায়ক অধ্যায়, আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

নেতিবাচক চরিত্রে অভিনয়ের অনুপ্রেরণা পেয়েছেন প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদিকে দেখে। মিশা সওদাগর তাকে নিজের ‘আত্মিক ওস্তাদ’ বলে উল্লেখ করেন।

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মিশা সওদাগর। পাশাপাশি দুই বাংলার সিনেমায় নিয়মিত অভিনয় করেও যাচ্ছেন তিনি।

এই শাখার আরও খবর

ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল…

ইনুকে ‘টেনশন করতে না বলা’ সেই ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই…

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বিদেশের মানুষের মধ্যে শীর্ষে ভারত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় বসবাসরত বিদেশে জন্ম নেওয়া মানুষের নিজেদের দেশের তালিকায় বড় পরিবর্তন এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী,…

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

বন্ডাই হামলা নিয়ে রয়্যাল কমিশনের প্রতিবেদন প্রকাশ, ১৪ দফা সুপারিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত সন্ত্রাসী হামলার তদন্তে গঠিত রয়্যাল কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে হামলার সময় দেশটির নিরাপত্তা…

আইএসআইএস-সম্পৃক্ত ১৩ নারী-শিশুর ফেরা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে পরিচিত ১৩ জন নারী ও শিশুর সম্ভাব্য অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির সরকার।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au