সর্বশেষ

প্রেমিক একজন রন্ধনশিল্পী, ছবি দিয়ে জানালেন জ্যাসমিন

  • 6:52 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার

মেলবোর্ন, ৪ জানুয়ারি- এই মুহূর্তে ছোটপর্দার দাপুটে খলনায়িকা হিসেবে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী জ্যাসমিন রায়। তবে নতুন বছরের শুরুতেই তার অভিনয়ের থেকেও বেশি আলোচনায় উঠে এসেছে ব্যক্তিগত জীবন। নতুন বছরে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে এনে নিজের সম্পর্কের কথা প্রকাশ করলেন অভিনেত্রী, আর তাতেই তৈরি হয়েছে কৌতূহল।

ছবি দেখেই অনেকেই বুঝে নিয়েছেন, জ্যাসমিনের প্রেমিক অভিনয় জগতের কেউ নন। কীভাবে তাদের আলাপ, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

জানা গেছে, ২০২৫ সাল থেকেই সম্পর্কে রয়েছেন জ্যাসমিন। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলতে স্বচ্ছন্দ নন এ অভিনেত্রী।

প্রেমিক সম্পর্কে জ্যাসমিন বলেন, “নামটা এখনই প্রকাশ করতে চাই না। আমাদের প্রায় এক বছরের সম্পর্ক। একটি পার্টিতে ওর সঙ্গে আলাপ হয়েছিল। প্রকাশ্যে খুব বেশি কথা বলতে চাই না, কারণ ও এই বিষয়ে খুব স্বচ্ছন্দ্য নয়।”

অভিনেত্রী আরো জানান, তার মনের মানুষ পেশায় একজন রন্ধনশিল্পী। আপাতত বিয়ের কোনো পরিকল্পনাও নেই তাদের।

বর্তমানে ‘রূপমতী’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে জ্যাসমিন রায়কে। একটানা খলনায়িকার চরিত্রে অভিনয় নিয়ে আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, “ভালো মানুষ তো সব সময়েই ভালো থাকে। কিন্তু নেতিবাচক চরিত্রে নানা রকম শেড থাকে, অভিনয়ের আলাদা স্বাদ পাওয়া যায়। কখনও আবার মনে হয়, চরিত্রগুলো ভালো হয়ে যাচ্ছে।”

তবে এই মুহূর্তে ধারাবাহিকের গল্পের থেকেও বেশি আগ্রহ দর্শকের জ্যাসমিনের প্রেমজীবন ও তার প্রেমিককে ঘিরেই।

এই শাখার আরও খবর

ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল…

ইনুকে ‘টেনশন করতে না বলা’ সেই ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই…

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বিদেশের মানুষের মধ্যে শীর্ষে ভারত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় বসবাসরত বিদেশে জন্ম নেওয়া মানুষের নিজেদের দেশের তালিকায় বড় পরিবর্তন এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী,…

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

বন্ডাই হামলা নিয়ে রয়্যাল কমিশনের প্রতিবেদন প্রকাশ, ১৪ দফা সুপারিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত সন্ত্রাসী হামলার তদন্তে গঠিত রয়্যাল কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে হামলার সময় দেশটির নিরাপত্তা…

আইএসআইএস-সম্পৃক্ত ১৩ নারী-শিশুর ফেরা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে পরিচিত ১৩ জন নারী ও শিশুর সম্ভাব্য অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির সরকার।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au