সর্বশেষ

সৃজিতের ছবিতে বিশেষ চরিত্রে তথাগত মুখোপাধ্যায়

  • 11:22 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:৫৩ বার

মেলবোর্ন, ৪ জানুয়ারি- দীর্ঘ ১২ বছর পর অবশেষে একসঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ২০১৪ সালে যে ভাবনা শুরু হয়েছিল, তা বাস্তব রূপ নিতে চলেছে ২০২৬ সালে।

তথাগত মুখোপাধ্যায় জানিয়েছেন, সৃজিত পরিচালিত নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তিনি। এরই মধ্যেই ছবির জন্য তার ‘লুক সেট’ হয়ে গেছে। তবে চরিত্রের বিস্তারিত বিষয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা।

এই প্রসঙ্গে তথাগত বলেন, ১২ বছর আগে, সৃজিতদার ‘২২শে শ্রাবণ’ মুক্তি পেয়েছিল। তখন আমি ভেবেছিলাম একটি ছবি পরিচালনা করব, আর অভিনেতা হিসেবে সৃজিতদাকেই চাইতাম। দেবলীনা দত্ত আমাদের আলাপ করিয়ে দিয়েছিল। কথাবার্তাও হয়েছিল, কিন্তু নানা কারণে সেই কাজটা আর হয়ে ওঠেনি। অবশেষে এত বছর পরে আমরা একসঙ্গে কাজ করছি। তবে এবার পরিচালক সৃজিতদা, আর অভিনয় করছি আমি।

এক যুগের অপেক্ষার পর এই জুটি দর্শকদের জন্য কী চমক নিয়ে আসে, তা জানতে এখন শুধু সময়ের অপেক্ষা।

এই শাখার আরও খবর

ইনুকে ‘টেনশন করতে না বলা’ সেই ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই…

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বিদেশের মানুষের মধ্যে শীর্ষে ভারত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় বসবাসরত বিদেশে জন্ম নেওয়া মানুষের নিজেদের দেশের তালিকায় বড় পরিবর্তন এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী,…

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

বন্ডাই হামলা নিয়ে রয়্যাল কমিশনের প্রতিবেদন প্রকাশ, ১৪ দফা সুপারিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত সন্ত্রাসী হামলার তদন্তে গঠিত রয়্যাল কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে হামলার সময় দেশটির নিরাপত্তা…

আইএসআইএস-সম্পৃক্ত ১৩ নারী-শিশুর ফেরা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে পরিচিত ১৩ জন নারী ও শিশুর সম্ভাব্য অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির সরকার।…

শেখ হাসিনাকে ঘিরে হত্যাচেষ্টার আশঙ্কা, তুরস্ক-পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au