সর্বশেষ

হোটেল থেকে ভিক্টোরিয়া জোনসের মরদেহ উদ্ধার

  • 3:59 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার

মেলবোর্ন, ৫ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হোটেল থেকে হলিউড অভিনেত্রী ভিক্টোরিয়া জোনসের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। তিনি অস্কারজয়ী হলিউড অভিনেতা টমি লি জোনসের মেয়ে। যদিও এ অভিনেত্রীর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

ভিক্টোরিয়া ছিলেন টমি লি জোনস ও তার সাবেক স্ত্রী কিম্বার্লি ক্লাফলির মেয়ে। বাবার মতো তিনিও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, হোটেলের করিডোরে ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক অতিথি হোটেলের কর্মীদের খবর দেন।

পিপল ম্যাগাজিনকে সান ফ্রান্সিসকো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর প্রায় ৩টার দিকে তারা সান ফ্রান্সিসকো ফেয়ারমন্ট হোটেলে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পান। পরে তাকে উদ্ধার করা হয়।

অল্প বয়সেই অভিনয়ে পা রেখেছিলেন ভিক্টোরিয়া। ২০০২ সালে বাবার চলচ্চিত্র ‘মেন ইন ব্ল্যাক ২’–এ তিনি প্রথম অভিনয় করেন। পরে ২০০৫ সালে টমি লি জোনস পরিচালিত ‘দ্য থ্রি বুরিয়ালস অব মেলকিয়াদেস এস্ট্রাদা’ ছবিতেও কাজ করেন, যেখানে তার সৎমা ডন লরেল জোনস ছিলেন স্টিল ফটোগ্রাফার। এ ছাড়া ২০০৩ সালে জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ওয়ান ট্রি হিল’–এর একটি পর্বেও অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

এই শাখার আরও খবর

দুর্গাপূজার পর দিল্লিতে আবারও ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের ডাক

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রির উৎসব শেষ হতেই ভারতের রাজধানী দিল্লিতে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড়…

সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, কারণ কী?

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। ত্রুটি দুটি কাজে লাগিয়ে…

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ৯ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে…

‘বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো, সাবাশ বাংলাদেশ!’: ময়ূখ রঞ্জন ঘোষ

বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন ও প্রতিমার প্রশংসা করেছেন ভারতের টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের…

সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি, যা যা ঘটল সারাদিন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় সেনাবাহিনী ও একটি ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au